বিনোদন

শাকিব একাই ১০০, কতো হল পেল বাকি ৭ ছবি?

ঈদে রেকর্ডসংখ্যক ৮ ছবি মুক্তি

বাংলাদেশি সিনেমা, নাটক ও টেলিভিশন শো এর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন সিনেমা, নাটক ও টেলিভিশন শো এর ছবি, যা বাংলাদেশের সাংস্কৃতিক ও বিনোদন জগতের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমা হল সংকটের মধ্যেও ঈদে সর্বাধিক ছবি মুক্তি পেল। দেশব্যাপী একই দিনে মুক্তি পেল ৮ ছবি। সাম্প্রতিক এতো সংখ্যক ছবি এক দিনে মুক্তির ঘটনা বিরল!

ছবিগুলোর মধ্যে রয়েছে লিডার আমিই বাংলাদেশ, লোকাল, শত্রু, কিল হিম, জ্বিন, পাপ, প্রেম প্রীতির বন্ধন, আদম।

ছবিগুলোতে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, বুবলী, আদর আজাদ, বাপ্পী চৌধুরী, জাহারা মিতু, অনন্ত জলিল, বর্ষা, পূজা চেরী, সজল, রোশান, ববি, অপু বিশ্বাস, জয় চৌধুরী, ইয়াশ রোশান, ঐশী প্রমুখ।

ঈদে ৮ ছবির জন্য সর্বসাকুল্যে ১৮২টি প্রেক্ষাগৃহ প্রস্তুত ছিলো। এরমধ্যে দেশের সর্বাধিক ১০০ সিনেমা হলে মুক্তি পেল ঢালিউড বাদশা শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’। তিনি একাই ১০০ হল পাওয়ায় বাকি ৭টি সিনেমায় জুটেছে ৮২টির মতো হল।

অথচ দেশে টিকে থাকা হলের সংখ্যা ছিল সর্বোচ্চ ৫০টি! জানা যায়, শাকিব খানের কারণে এবারের ঈদে মৃত আরও শতাধিক হল জেগে উঠেছে।

শাকিবের ‘লিডার’ এর পরে ২৪ হল পেয়েছে বাপ্পী-মিতুর শত্রু। এছাড়া পূজা চেরী ও সজলের জ্বীন ১৪, অনন্ত-বর্ষার কিল হিম ১১, আদর-বুবলীর লোকাল ১১, অপু বিশ্বাস ও জয় চৌধুরীর প্রেম প্রীতির বন্ধন ৯, রোশান ও ববির পাপ ৮ এবং ইয়াশ ও ঐশীর আদম ৫টি হল পেয়েছে।

এদিকে, শাকিব খান ছাড়া অফিসিয়ালি কোনো সিনেমা কর্তৃপক্ষ হল লিস্ট প্রকাশ করেনি। তবে চ্যানেল আই অনলাইন এবারের ঈদে মুক্তি পাওয়া ৮ সিনেমা সংশ্লিষ্টদের সাথে আলাপ করে কোন ছবি কত হলে তা জানার চেষ্টা করেছে।

চাহিদামত হল না পাওয়ায় অন্যরা হয়তো হল তালিকা প্রকাশের বিষয়টি এড়িয়ে গেছেন বলেই জানিয়েছেন হল মালিকদের কেউ কেউ।

বিষয়:আদম কিল হিম জ্বিন’ পাপ পূজা চেরী প্রেম প্রীতির বন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…