বিনোদন

লাইভে আসছেন শাকিব খান

শাকিব খান হাসিমুখে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খান একটি টেলিভিশন শুটিং সেটে হাসিমুখে উপস্থিত, ক্যামেরার সামনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’।

এই শো-এর বিশেষ চমক হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার ১০ নভেম্বর রাত ১১টায় দারাজ আয়োজিত এ শো-তে লাইভে আসছেন শাকিব। ঘণ্টাব্যাপী লাইভ শো-তে শাকিবের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন ধাপে উপহারের সুযোগ পাবেন তার ভক্তরা।

রাফসান সাবাবের উপস্থাপনায় শাকিবের অংশগ্রহণে লাইভ অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ, দারাজ অ্যাপ ও দারাজের ফেসবুক পেজে।

গেল বছর একই শো-তে হাজির হয়েছিলেন শাকিব খান। সেবার দেশের অন্যান্য বড় বড় তারকারাও এসেছিলেন। কিন্তু অনলাইনে দারাজ ক্যাম্পেইনে সবচেয়ে বেশী সাড়া ফেলেছিল শাকিবের উপস্থিতিতে শো-টি।

এদিকে, চলতি বছর আয়োজিত এই শোতে শাকিব খান ছাড়াও ইতোমধ্যে অংশ নিয়েছেন পূর্ণিমা, সৈয়দ জামান শাওন, টয়া, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, হৃদি শেখ, ইফতেখার রাফসান, রাকিন আবসার, নাজিফা তুষি, খাইরুল বাশার, সাফা কবির প্রমুখ।

বিষয়:দারাজ ইলেভেন ইলেভেন শো শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…