চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইন্ডাস্ট্রি হিট’— টানা তিন বছর ধরে শীর্ষে শাকিব

ফিরে দেখা ২০২৫

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

বাংলাদেশের চলচ্চিত্রে ২৬ ক্যারিয়ারে অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। তবে সাম্প্রতিক বছরগুলোয় এই তারকার নতুন সিনেমাগুলো ব্যাক টু ব্যাক যেন নতুন ইতিহাসই তৈরি করছে!

২০২৩ থেকে ২০২৫ টানা তিন বছর ধরে ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি উপহার দিয়েছেন তিনি! ২০২৩ সালে প্রিয়তমা দিয়ে ইন্ডাস্ট্রি হিট উপহার দেয়া শুরু, এরপর ২০২৪ সালে ‘তুফান’ এবং ২০২৫ সালে ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ উপহার দিয়েছেন এই তারকা।

দর্শক টানা, আলোচনা, ব্যবসায়িক সাফল্য বিদেশি বাজার—সব সূচকেই শাকিব খানের এই তিন ছবির প্রভাব স্পষ্ট।

আরশাদ আদনান প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত ২০২৩ সালে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ দেশে-বিদেশে অভাবনীয় সাড়া ফেলে। প্রযোজকদের দেয়া তথ্য অনুযায়ী এটি বিশ্বব্যাপী ৪২ কোটি টাকার গ্রস কালেকশন করে। রোমান্টিক ঘরানার এ ছবি দেশ বিদেশের সিনেমা হলে দীর্ঘসময় ধরে রমরমা ব্যবসা করে। বিশেষ করে প্রবাসী দর্শকদের কাছ থেকে রেকর্ড প্রতিক্রিয়া আসে।

২০২৪ সালের ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘তুফান’ শাকিব খানের ইমেজ পুরোপুরি পাল্টে দেয়। মারকাটারি লুক, অ্যাটিটিউড, অ্যাকশন, গান সব মিলিয়ে এটি বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবি হয়ে ওঠে। সিনেপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণ শো এবং টানা শো হাউসফুলের মাধ্যমে এটি ইন্ডাস্ট্রি হিট হিসেবে স্বীকৃতি পায়।

রায়হান রাফীর পরিচালনায় শাহরিয়ার শাকিলের প্রযোজনায় গ্লোবালি ব্লকবাস্টার এই ছবির গ্রস কালেকশন প্রায় ৫৬ কোটি টাকা।

Reneta

২০২৫-এর সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য পায় বরবাদ, যা ঈদুল ফিতরে মুক্তি পেয়ে সারাদেশে রীতিমত ঝড় তোলে। নতুন যুগের গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং শাকিব খানের পরিণত অভিনয় দেখতে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের ঢল নামে। মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড আয়ের খবর আসে বিভিন্ন হল মালিকদের কাছ থেকে। রিয়েল এনার্জি প্রডাকশনের প্রযোজনায় শাহরিন সুমি জানান, সিনেমাটি ৭৫ কোটি টাকার গ্রস কালেকশন হয়।

এখন প্রশ্ন হচ্ছে – শাকিবের এই সাফল্য বাংলা সিনেমার জন্য কী বার্তা দিচ্ছে? চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, কোনো তারকা যদি পরপর তিন বছর ইন্ডাস্ট্রি হিট দিতে পারেন—তাহলে তা শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরো ইন্ডাস্ট্রির প্রতি দর্শকের আস্থা ফিরিয়ে আনার বড় লক্ষণ। এতে করে দর্শক যেমন সিনেমা হলমুখী হচ্ছে, নতুন প্রযোজকদেরও বিনিয়োগের আগ্রহ বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার গ্রহণযোগ্যতা আরও শক্ত হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইন্ডাস্ট্রি হিটতুফানপ্রিয়তমাফিরে দেখা ২০২৫বছর শেষে ২০২৫বরবাদলিড বিনোদনশাকিব খানসালতামামি ২০২৫
শেয়ারTweetPin

সর্বশেষ

আমরা একটি বৈশ্বিক সংকটের মধ্যে আছি: ববি হাজ্জাজ

এপ্রিল ৩, ২০২৬

ময়মনসিংহে হামে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

এপ্রিল ৩, ২০২৬

স্থিতিশীল কাঁচাবাজার, তবে কমেনি সোনালি মুরগীর দাম

এপ্রিল ৩, ২০২৬

চলচ্চিত্র দিবসে এফডিসি গিয়ে কেন ‘বিব্রত’ হলেন ওমর সানী?

এপ্রিল ৩, ২০২৬

ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না: চীন

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT