চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে শ্রীলঙ্কাতে শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১৬, মে ২০২৫
বিনোদন
A A

বরাবরই নিজের কাজে মনোযোগী মেগাস্টার শাকিব খান। এ কারণে তাকে শুটিংয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হয়।

নতুন করে আবার শুটিংয়ের জন্য দেশ ছাড়লেন শাকিব। এবার নিউইয়র্ক, দুবাই, মুম্বাই কিংবা লন্ডন নয়, ঢাকাই সিনেমার এই ‘রাজকুমার’ গেলেন দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর দেশ, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা-তে।

সেখানে ‘তাণ্ডব’ ছবির গান ও একেবারে শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে শুক্রবার সকালে ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন শাকিব খান।

জানা যায়, প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কা থাকবেন শাকিব। তার সঙ্গে থাকছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্যান্য সদস্যরা।

গেল মাস থেকে টানা চলছে ‘তাণ্ডব’র শুটিং। ঢাকা ও রাজশাহীর বিভিন্ন লোকেশনে ছবি ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর আগে শাকিবের জন্মদিনে তাণ্ডবের লুক প্রকাশ করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, দুই-তিনদিনের মধ্যে তাণ্ডবের অফিশিয়াল টিজার প্রকাশ হবে।

আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাবে ‘তাণ্ডব’, যেটি পরিচালনা করেছেন ‘তুফান’খ্যাত নির্মাতা রায়হান রাফী। প্রযোজনা করছেন শাহরিরায় শাকিল। শাকিব-সাবিলা ছাড়াও ছবিতে আরও আছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ অনেকে।

Reneta

গেল ঈদে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ মুক্তি পায়। মুক্তি দেড় মাস পেরিয়ে গেলেও এখনও সিনেপ্লেক্সগুলোতে চলতি সপ্তাহে ৩৩ টি শো চলছে। পাশাপাশি ব্লকবাস্টার, লায়নে দৈনিক সর্বোচ্চ নিয়ে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন জানায়, বিশ্বব্যাপী ‘বরবাদ’ ৭৫ কোটি টাকার বেশি ক্রস কালেকশন করেছে, যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে ব্যবসায়িক সাফল্যে নতুন এক মাইলফলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাণ্ডবরায়হান রাফীলিড বিনোদনশাকিব খানসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT