চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবকে উৎসাহ দিয়েছেন তথ্যমন্ত্রী, সব ধরনের সহযোগিতার আশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২২
বিনোদন
A A

দিন কয়েক আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এসেই  তোড়জোড় শুরু করেছেন নতুন কাজের। ঢাকাই পা রেখেই জানিয়েছিলেন, শিগগির শুরু করতে চলেছেন নিজের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মসের ব্যানারে নতুন ছবি। 

সেই ধারাবাহিকতায় রবিবার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যান এই ঢালিউড তারকা। যাওয়ার উদ্দেশ্য, ২০২১-২২ অর্থ বছরে সরকারী অনুদানের ছবির ‘মায়া’র (সম্ভাব্য নাম) যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। এই ছবির জন্য শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসকে দেওয়া হয়েছে ৬৫ লাখ টাকা অনুদান।

রবিবার চুক্তি স্বাক্ষর ও অনুদানের তিনভাগের একভাগ অর্থ শাকিব খানের হাতে তুলে দেওয়া হয়। যাবতীয় আনুষ্ঠানিকতার ফাঁকে শাকিব খানের সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাক্ষাৎ হয়। এ সময় মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

জানা যায়, শাকিব খানকে আরও ভালো ভালো সিনেমা করতে উৎসাহ দিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে সিনেমার উন্নয়নে মন্ত্রী সবসময় শাকিব খানকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি সিনেমা ও সারাদেশের প্রেক্ষাগৃহ নিয়ে মন্ত্রী ও দেশ সেরা নায়ক দীর্ঘসময় ধরে বিভিন্ন আলোচনা করেন।

পরবর্তীতে শাকিব খানকে নিয়ে মন্ত্রী হাছান মাহমুদ ক্যামেরা বন্দী হন। নিজের ফ্যান পেজে সেই ছবি পোস্ট করে মন্ত্রী লিখেছেন, বাংলাদেশের সিনেমার বিখ্যাত অভিনেতা শাকিব খানের সঙ্গে। শাকিব খান সেই ছবি নিজের পেজে শেয়ার করেছেন। লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য। ’

শাকিব খানের প্রোডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে ‘মায়া’ নির্মিত হবে। ছবিটি হিমেল আশরাফের পরিচালনা করার কথা রয়েছে। নায়িকা থাকবেন পূজা চেরী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীপূজা চেরীমায়ালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘মিশুক মুনীর স্মৃতি সম্মাননা ২০২৬’-এর জন্য চলচ্চিত্র আহ্বান

জুন ৯, ২০২৬

মোসাদ্দেকের মহাকাব্যিক প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়া বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

জুন ৯, ২০২৬
২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

বল থেকে রেফারি: ২০২৬ বিশ্বকাপে প্রযুক্তি যেভাবে বদলে দিচ্ছে সবকিছু

জুন ৯, ২০২৬

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪ জন

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT