চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় চলবে ‘দরদ’

'প্রিয়তমা' ও 'তুফান'র সাফল্যে প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ন ০১, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, দুবাইয়ের পর এবার মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দরদ’। আগামী ৬ ডিসেম্বর দেশটির ১৮ টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের এ ছবিটি।

এর আগে শাকিবের পরপর দুটি ‘ইন্ডাস্ট্রি হিট’ ছবি ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মালয়েশিয়া মুক্তির পর সেখানকার প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। পরিবেশকরা বলছেন, ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ সাফল্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে শাকিবের ছবির চাহিদা তুঙ্গে।

প্রিয়তমা ও তুফানের সাফল্যের পর এবার দরদ প্রদর্শনের স্বিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশী প্রদর্শনী সংস্থা জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি এবং হেপী ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুর।

গতকাল (২৯ নভেম্বর) শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়ার রয়েল রুপসী রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই জানানো হয়, ৬ ডিসেম্বর মাসে মালয়েশিয়াতে মুক্তি পাবে দরদ। ৭ ডিসেম্বর থেকে সারা মালয়েশিয়ার ১৮টি হলে দরদ ছবি মুক্তি পাবে।

যেসব হলে ‘দরদ’ ছবিটি যাবে তা হলো কেএলসিসি, টাইম স্কয়ার, রাওয়াং, কেলাং, জোহরবারুর সিটি স্কয়ার, ইপু, পেনাং বিএম, পেনাং সিটি, মেলাক্কা, মোয়ার, সেরেম্বান, কুয়ান্তান ,সেলায়াং,শাহ আলম আইসিটি ,কেলাং বুকিটরাজা ,সুবাং সামমিট , কোতা টিংগি ,বাতু পাহাত।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় প্রবাসীরা শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসে। এজন্যই মালয়েশিয়া-তে দরদ মুভি দেখার জন্য হলগুলোতে ফুল হাউজ উপস্থিত থাকবে বলে আশা করছি।

Reneta

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’-এ শাকিব খান দুলু মিয়াঁ চরিত্রে অভিনয় করেন। ১৫ নভেম্বর মুক্তির পর ছবিটি ইতোমধ্যে দর্শকদের প্রশংসায় সিক্ত হয়েছে। এতে শাকিব খান ছাড়াও আছেন সোনাল, পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দরদমালয়েশিয়ালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT