চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিবের ‘দরদ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

দুই বাংলার সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে পরিচালক অনন্য মামুন জানান, ১৫ নভেম্বর বিশ্বব্যাপী এ ছবিটি মুক্তি দেয়া হবে।

এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’র মুক্তির কথা শোনা গেলেও এবার অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি।

প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’র গ্র্যান্ড রিলিজ উপলক্ষে এ ছবি সংশ্লিষ্টরা একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করেন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেয়া হয়।

দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় দরদ। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি।

গেল ঈদুল আযহার দিন ‘দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

জানিয়ে রাখা ভালো, আগে ঈদ ছাড়াই শাকিব খানের ছবি মুক্তি পেত। তখন হলে হলে দর্শকদের ঢল নামতো। কিন্তু দেশে করোনা আসায় চিত্রটি পাল্টে যায়। ৪ বছর পর ‘দরদ’ দিয়ে ঈদ ব্যতিত এ সুপারস্টারের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

Reneta

এদিকে, দরদ মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হল মালিকরা। তারা বলছেন, ভালো ছবির সংকটে দর্শক হলে আসছে না। দরদ দিয়ে সেই দর্শক খরা দূর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬

বিগ বাজেটের ‘রামায়ণ’র ঝলক প্রকাশেই সমালোচনা!

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT