চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনারসে বিন্দাস শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
শাকিব-সোনাল একসঙ্গে হাসছেন, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনারসে ‘দরদ’ ছবির শুটিং করছেন শাকিব খান। সেখানকার নতুন আবহাওয়ায় কদিন আগে তিনি সাময়িক অসুস্থ হলেও বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন এই সুপারস্টার। রবিবার সন্ধ্যায় পরিচালক অনন্য মামুন জানান, শাকিব খান পুরোপুরি সুস্থ আছেন।

তিনি বলেন, শাকিব ভাই তার মতো কাজ করে যাচ্ছেন। বরং তিনি বিন্দাস আছেন। পুরো মনোযোগ শুটিংয়ে চরিত্রের মধ্যে ডুবে আছেন। শুটিংয়ে চরিত্র নিয়ে এতটাই মনোযোগী ফোন পর্যন্ত হাতে রাখেন না।

গেল মাসের শেষ সপ্তাহ থেকে ‘দরদ’ ছবির টানা শুটিং চলছে। এটি হতে যাচ্ছে বাংলাদেশ থেকে নির্মিত প্রথম সর্বভারতীয় ছবি। শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও মুম্বাইয়ের যৌথ প্রযোজনায় এতে দুই দেশের পরিচিত শিল্পীরা আছেন।

Banglabid

অনন্য মামুন জানান, টানা শুটিং চলছে। নির্ধারিত সময়ের বেশি সময় ধরে প্রত্যেক শিল্পী ও টেকনিসিয়ান আন্তরিকতা দিয়ে কাজ করছেন। প্রত্যেকের সহযোগিতায় পরিকল্পনা অনুযায়ী শুটিং হচ্ছে। তিনি বলেন, আমরা প্রত্যেকেই এতো মনোযোগী যে প্রত্যেকেই তাদের সেরা অ্যাফোর্ডটা দিয়ে যাচ্ছেন।

যেহেতু ছবিটি আন্তর্জাতিকভাবে রিলিজ করবো সেই কোয়ালিটি মাথায় রেখে কাজ করছি। পুরো শুটিং শেষ হলে বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করবো।

কদিন আগে একটি রোম্যান্টিক গানের শুটিং হয়। প্রকাশিক কয়েকটি স্থিরচিত্রে শাকিব খান ও সোনাল চৌহানকে বেশ রোম্যান্টিক লুকে দেখা যায়। নির্মাতা সূত্রে জানা যায়, শাকিব ও সোনালকে নিয়ে রোমান্টিক গানের দৃশ্য ধারণের কাজটি করা হয়েছে সেই স্থানে, যেখানে রণবীর কাপুর ও আলিয়া ভাটের গানের দৃশ্য ধারণ করা হয়। অনন্য মামুন বলেন, ‘“ব্রহ্মাস্ত্র” ছবির “কেশরিয়া” গানের দৃশ্য ধারণ যেখানে হয়েছে, আমাদের রোমান্টিক গানটিও সেখানে শুটিং হয়। আরও অনেক চমক আছে। ধীরে ধীরে আমরা অফিসিয়ালি প্রমোশনের আগে সেগুলো সারপ্রাইজ হিসেবে প্রকাশ করবো।

Reneta

‘দরদ’ সাইকো থ্রিলার রোম্যান্টিক ধাঁচের ছবি। আগামী বছর ভালোবাসা দিবসে এটি বাংলাদেশ, ইন্ডিয়াসহ ২০টির বেশি একযোগে মুক্তি পাবে। অনন্য মামুন জানান, যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’, তাই বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় ডাবিং করে মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনদরদলিড বিনোদনশাকিব খানসোনাল চৌহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT