চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের ‘বরবাদ’-এ ‘অ্যানিমেল’-এর মেকআপ আর্টিস্ট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
অ্যানিমেল সিনেমার মেকআপ আর্টিস্টের ছবি, শাকিবের ‘বরবাদ’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ‘তুফান’ সাফল্যের পর নতুন ছবি ‘বরবাদ’-এর মাধ্যমে শুটিং-এ ফিরতে যাচ্ছেন সুপারস্টার শাকিব খান। এ মাসে শুরু হতে যাওয়া শুটিংয়ের আগে সোমবার ছিল লুকসেট ও ফটোশুট। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ লুক সেটে অংশ নেন শাকিব।

চমকপ্রদ খবর হচ্ছে, এই শুটে তাকে নতুনভাবে হাজির করতে যুক্ত করা হয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ ছবির মেকআপ আর্টিস্ট অমিত আম্বেরকরকে।

‘অ্যানিমেল’ ছাড়াও তিনি রইস, পদ্মাবদ, গাঙ্গুবাই ছবিতে শাহরুখ, দীপিকা, আলিয়া ভাটদের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।

Banglabid

অমিত আম্বেরকরের আইএমডিবি প্রোফাইল ঘেঁটে দেখা যায়, তিনি বলিউড ও সাউথের অ্যাকশন বেইজ সিনেমাগুলো মেকআপে কাজ করেন। চ্যানেল আই অনলাইনকে অমিত বলেন, ‘সিনেমায় নায়কের লুক কেমন হবে, সেটাই এখন ঠিক হলো। শিগগির হয়তো তার এক ঝলক দর্শকের সামনে আনবেন নির্মাতা।’

শাকিব খানকে নতুনভাবে হাজির করতে আত্মবিশ্বাসী পরিচালক মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন, শাকিব ভাইকে নতুনভাবে হাজির করতে নতুন লুক আনার চেষ্টা করছি। তাকে নিয়ে রিসার্চ করেছি। ২৫ বছরের ক্যারিয়ারে তার এই ধরনের লুক দেখা যায়নি। এ কারণে যা যা করতে হয় তাই করছি। আমাদের চেষ্টায় কমতি থাকছে না। লুক সেটের জন্য মেকআপ গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমাদের বিন্দুমাত্র ছাড় নেই।

মেহেদী হাসান হৃদয় জানান, শুধু মেকআপ নয়, পুরো শুটিংয়ে টেকনিশিয়ান থেকে সবদিক থেকে বেস্ট মানুষদের যুক্ত করা হয়েছে। ১০ অক্টোবরের আগে লুকটি প্রকাশ হবে। পরিচালক বলেন, ‘বরবাদ’ দিয়ে কী করতে চাচ্ছি সেই ধারণা দর্শক হয়তো কিছুটা পাবেন।

রণবীরের সাথে মেকাপ আর্টিস্ট অমিত
Reneta

প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন।

এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

পরিচালক হৃদয় বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরবাদলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশ দেখে সিএনজি থেকে যাত্রীর চিৎকার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পরবর্তী

ডিএমপির পাঁচ ডিসিকে বদলি-পদায়ন

পরবর্তী
বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএমপির পাঁচ ডিসিকে বদলি-পদায়ন

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, আন্তঃব্যাংকের চেক ক্লিয়ারিং ব্যাহত

সর্বশেষ

মহাসড়কে আইন ভাঙলেই ধরা এআই ক্যামেরায়, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধন

আগস্ট ১৮, ২০২৬

আর্জেন্টিনার শিরোপার হ্যাটট্রিক, ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT