চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিমানবন্দরে শাকিবকে বরণ করবে হাজারও ভক্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ১৬, আগস্ট ২০২২
বিনোদন
A A

৯ মাস পর আগামি বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। ভক্তরা মুখিয়ে আছেন তাদের প্রিয় নায়ককে বরণ করে নিতে। 

এদিন শাকিবের হাজারও ভক্ত তাকে বিমানবন্দরে বরণ করার নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শাকিবের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশকিছু ফ্যান গ্রুপে এ নিয়ে ভক্ত অনুরাগীদের জোর প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে।

শাকিবের ভক্তরা বলছেন, দীর্ঘ ৯ মাস পর দেশে ফেরার খবরে তাদের মনে আনন্দের জোয়ার বইছে। তারা মনে করেন, তাদের আপনজন ফিরে আসছেন।

শাকিব খানের নামে ফেসবুকে বিভিন্ন গ্রুপ ঘেঁটে দেখা যায়, শুধু ঢাকা নয়, অনেক ভক্ত ঢাকার বাইরে থেকে আসছেন প্রিয় নায়ককে বরণ করে নিতে।

এরকম বেশ কয়েকজন ভক্তের সাথে আলাপ করে জানা যায়, দীর্ঘ সময় প্রিয় নায়ক দেশের বাইরে। মাঝখানে তার অভিনীত সিনেমাও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সেসময়ও প্রিয় তারকার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছেন। তাই দেশে ফেরার এই সময়টায় প্রিয় অভিনেতাকে বরণ করার পাশাপাশি এক নজর দেখা পেতেও মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত অনুরাগী।

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে স্থানীয় সময় ১৫ আগস্ট রাতে টার্কিশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। তার পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামবেন তিনি।

Reneta

গত ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাস সেখানে ছিলেন। দেশটি থেকে সেখানকার গ্রিন কার্ড (নাগরিকত্ব) লাভ করেছেন।

এর মধ্যে শাকিব খানের তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন চলছে।

জানা যায়, দেশে ফিরে শাকিব খান তার পরিবারকে সময় দেবেন। প্রস্তুতি নিয়ে তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) থেকে সরকারি অনুদান পাওয়া ‘মায়া’ (সম্ভাব্য নাম) নামে নতুন ছবির শুটিং শুরু করবেন। পাশাপাশি দেশের ও দেশের বাইরের একাধিক প্রযোজক আর পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে আগামীর পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুরাগীভক্তরাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

আগস্ট ১, ২০২৬

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT