ক্রিকেট

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক, দোয়া প্রার্থনা

খালেদা জিয়া ও সাকিব আল হাসান ছবি, বাংলাদেশি সংবাদ ও খেলাধুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ও সাকিব আল হাসানের ছবি, বাংলাদেশি সংবাদ ও খেলাধুলার বিষয়বস্তু।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ছয়টায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে সাকিব লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

‘এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন।’

এরপর দোয়া প্রার্থনা করে সাকিব লিখেছেন, ‘সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

বিষয়:খালেদা জিয়া বাংলাদেশ বিএনপি সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…