চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামে শাকিবের সঙ্গে ইধিকা, নিরবের সঙ্গে বুবলী!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে ঢাকার শিল্পীদের বেশ কদর! সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায় দেখা যায়, আসাম অনেক অনেক অনুসারী ঢাকার শিল্পীদের পোস্টে লেখেন, ‘লাভ ফ্রম আসাম’। তাই ওই অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে প্রায় দেখা যায় এদেশের শিল্পীদের।

প্রায় পাঁচবছর আগে আসামে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান। ইউটিউব সার্চে সেই সব অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, শাকিবকে পেয়ে আনন্দে মেতে ওঠেন হাজারও দর্শক। আবারও সেখানকার শো-তে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড ‘রাজকুমার’।

জানা যায়, আসামের ওই শোতে শাকিবের সঙ্গে থাকবেন ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল। স্থানীয়দের প্রকাশিত ব্যানারে এমনটা দেখা গেছে।

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন শাকিব। আসামবাসীর উদ্দেশে এক ভিডিও বার্তাও দিয়েছেন তিনি। শাকিব বলেছেন, ‘হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর। দেখা হচ্ছে।

শাকিবের ভিডিও বার্তা প্রকাশের পর থেকে আসামে তার অগণিত ভক্তরা অপেক্ষার প্রহর গুনছেন বলেও পাল্টা মন্তব্যে জানাচ্ছেন! তার শোটি উপভোগ করতে উদগ্রীব হয়ে আছে ভক্তরা।

শাকিব খানের আগে আসামে অন্য আরেকটি শো-তে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব হোসেন ও চিত্রনায়িকা শবনম বুবলী। নিরব জানান, এনএইচ এন্টারটেনমেন্টের আয়োজনে ২৮ ডিসেম্বর আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ী এলাকায় অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি।

Reneta

খবরটি জানিয়ে নিরব বলেন, প্রথমবার আসাম যাচ্ছি, সঙ্গে বুবলী থাকবে। ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখতে পাই সেখান থেকে মানুষ ভালোবাসা প্রকাশ করে। প্রথমবারের মতো তাদের কাছাকাছি যাওয়ার সুযোগ হতে যাচ্ছে। আশা করছি, তাদের সামনাসামনি যাওয়ার অভিজ্ঞতা দারুণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামইধিকা পালনিরবলিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT