চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় দুই যুগ: এখনও অপ্রতিরোধ্য শাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ২৮, মে ২০২৩
বিনোদন
A A
শাকিবের স্টাইলিশ লুক, sunglasses ও কালো পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় অভিনয় করে মানুষের মন জয় সহজ কথা নয়। রাজ্জাক, সালমান শাহ্‌, মান্না, রিয়াজ পরবর্তী সেই অসাধ্য সাধন করেছেন শাকিব খান।

তারকাখ্যাতি দিয়ে পৌঁছেছেন দেশের আনাচে কানাচে। ঢাকাই সিনেমার এই সুপারস্টার ২৮ মে তার ক্যারিয়ারে ২৫ বছরে পা রাখলেন।

দুই যুগের এই বর্ণিল ক্যারিয়ারে প্রায় ১৮ বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী-অপ্রতিরোধ্য নায়ক শাকিব খান।

Banglabid

এই তো কদিন আগেও কিংবদন্তী কাজী হায়াতের মতো নির্মাতার কথা, মূল ধরারা সিনেমার চাবি এখনও শাকিবের হাতে! সিনেমায় লম্বা সময় ধরে অনেক নায়ক আসেন, আবার চলে যান; কেউ সেভাবে টিকে থাকতে পারেন না।

ঠিক কী কারণে শাকিব খান আজও বহাল তবীয়তে? বিশেষ কিছু কারণে শাকিব খান অনবদ্য, অপ্রতিদ্বন্দ্বী-অপ্রতিরোধ্য! কেউ কেউ আবার তার বিকল্প তৈরি করতে না পারায় নির্মাতাদের দিকে আঙুল তুলেছেন।

নায়ক মান্নার মৃত্যুর আগেই শাকিবের ক্যারিয়ারে উত্থান। ২০০৭-০৮ সাল নাগাদ দু’বছরে ২৯টি সিনেমা মুক্তি পায় তার। তখনই শাকিবের ক্যারিয়ারে মাইলফলক ১৫ কোটির ব্যবসা করা ‘প্রিয়া আমার প্রিয়া’, মুক্তির পর গোটা সিনেমার চেহারাই বদলে যায়।

Reneta

পরে ২০০৯ সালে দুই ঈদে ৮টি সিনেমা মুক্তি পায়। প্রায় প্রতিটি সিনেমা সুপারহিট হয়, এমন রেকর্ড আজও বাংলা সিনেমায় বিরল! শাকিবকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর মেগাহিট দিয়ে তিনি পৌঁছান খ্যাতির শীর্ষে। সাফল্য আর শাকিব এই দুটি বিষয় হয়ে ওঠে পরিপূরক।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের কথা, তখন থেকে চলচ্চিত্র হয়ে ওঠে শাকিবময়। মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করে তিনি হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক।

বাংলাদেশ নয়, শাকিব খান তার জাত চিনিয়েছেন পশ্চিমবঙ্গেও। যৌথ প্রযোজনার সিনেমাগুলো দিয়ে তিনি সবচেয়ে বেশি হাইপ তুলেছেন দু’বাংলায়। তার শিকারী, নবাব ছবিগুলো দেখতে হলে হলে ঢল নামে। সিনেমা কম নির্মিত হওয়ায় চালু হওয়া সিঙ্গেল স্ক্রিনগুলো সচল থাকে তার সিনেমা দিয়ে।

২৪৪টির মতো সিনেমার এই নায়কের সিনেমা মুক্তির আগে বুকিংয়ে অগ্রিম কাটতি! ভক্তরাও তার সিনেমার জন্য মুখিয়ে থাকেন। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাকিব খান। পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা তার ঝুলিতে।

একাধিকবার দেশসেরা করদাতা হয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে ধনী এই নায়ক। এর বাইরে প্রযোজক হিসেবেও নাম কামিয়েছেন শাকিব। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এসকে ফিল্মস। যেখানে ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ এর মতো ব্লকবাস্টার সিনেমা নির্মাণ করেন।

বিজ্ঞাপন ও ইউটিউবেও শাকিবের দাপট কম নয়। তার সিনেমা ও গানে কোটি ভিউস যেন মামুলি ব্যাপার!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়লিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডর্টমুন্ডের জন্য এটা ‘প্রচণ্ড বেদনার’

পরবর্তী

দেড় ঘণ্টার চেষ্টায় ভবনের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনা স্থল পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় ঘণ্টার চেষ্টায় ভবনের বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে

ক্রিকেট খেলোয়াড় মাঠে ব্যর্থতা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শূন্য’ হাতে মৌসুম শেষ হচ্ছে রোনালদোর

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT