গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-টুয়েন্টিতে নেমেই দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন সাকিব আল হাসান। ফিফটির পর বলে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ভালো করতে পারেননি টাইগার অলরাউন্ডার। বাংলাদেশ কিংবদন্তির ব্যাটে-বলে মন্থর কাটানোর ম্যাচে হোবার্ট হ্যারিকেনসের কাছে হেরেছে দুবাই।
আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করে দুবাই। জবাবে ৩ ওভার হাতে রেখে ৭ উইকেটে জয় পায় হোবার্ট।
ব্যাট হাতে সাকিব ১০ বলে ৭ রান করেছেন, ছিল একটি চারের মার। বল হাতে চার ওভার করে কোন উইকেটের দেখা পাননি। খরচ করেছেন ৩৪ রান।
আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় তৃতীয় ম্যাচে গায়ানা ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সাকিবের দুবাই।







