চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিপিএল খেলতে গায়ানায় সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ শেষের পরপরই পরিবারের সাথে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেখান থেকে সরাসরি যোগ দিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সে।

সিপিএল খেলতে বোর্ডের পক্ষ থেকে এনওসি আগেই পেয়েছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। তাই ছুটি কাটিয়ে শিমরন হেটমায়ারদের দলে যোগ দিতে আর দেরি করেননি তারকা অলরাউন্ডার।

রোববার নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে সাকিবের যোগদানের বিষয়টি জানিয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স দল। সাকিব যোগ দেওয়ার দিনে আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজও যোগ দিয়েছেন গায়ানায়।

Banglabid

এর আগে সিপিএলে বার্বাডোজ রয়্যালস এবং জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন সাকিব। এমনকি টুর্নামেন্টের সেরা বোলিং ফিগারের মালিক এখনও সাকিব। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

সিপিএল থেকে ফিরে সাকিব ২ অক্টোবর দলের সঙ্গে নিউজিল্যান্ডে যোগ দেবেন। সেখানে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৭ অক্টোবর কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শেষে সাকিবের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়ানালিড স্পোর্টসসাকিবসিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য ভারতীয় হাইকমিশনারের

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি দৌড়ে বিএনপির ৪ নেতা, কার রাজনৈতিক অবদান কতটা?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আগস্ট ৯, ২০২৬

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT