ক্রিকেট

বেটউইনারের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে প্রস্তুত অবস্থায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হার্ডলাইনে যাওয়ার পর বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন সাকিব আল হাসান। নিজের অবস্থান জানিয়ে বোর্ডে চিঠিও পাঠিয়েছেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেছেন, বিষয়টি ইতিবাচকভাবে আগাচ্ছে।

আরেকটি সূত্রে জানা গেছে, চুক্তি থেকে সরে আসার বিষয়টি শুরুতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে মৌখিকভাবে জানান সাকিব। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে হুমকির মুখে পড়তো তার ক্রিকেট ক্যারিয়ার। এ অলরাউন্ডারকে ছাড়াই তখন এশিয়া কাপ খেলতে যেতো বাংলাদেশ।

বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে কড়া হুশিয়ারির সঙ্গে নাজমুল হাসান বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক সাকিবের মতো খেলোয়াড় আমাদের এ মুহুর্তে হাতে নেই। এটা আমি স্বীকার করি। সাকিবকে নিয়ে খেলেও অনেক ম্যাচ হেরেছি সাকিব ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কতগুলো বেসিক প্রিন্সিপাল আছে। সেখান থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। আমি মনে করি এটা (চুক্তি মেনে নেয়া) আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না।’

‘এখানে বিকল্প চিন্তা করার সুযোগ নেই। বিসিবির স্ট্যান্ড প্রথম থেকে যা ছিল তাই-ই আছে। যখন আমি বিসিবিতে প্রথম আসি, তখনই বলেছি জিরো টলারেন্স। কোনভাবেই এগুলো বিসিবি মেনে নেবে না। যে যেভাবেই এটিকে ব্যাখ্যা করুক। যার জন্য তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদেরকে বাদ দিতে হয়েছে।’-বলেন বিসিবি সভাপতি।

বিষয়:বিসিবি সভাপতি বেটউইনার সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…