ক্রিকেট

দেশে ফিরে ফেসবুক পোস্ট মুছে দিলেন সাকিব

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটসম্যান পজিশনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলোয়াড়ের ছবি, তিনি ব্যাট হাতে প্রস্তুত, পেছনে ব্যাটিং ট্র্যাক।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেটউইনার নিউজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন সাকিব আল হাসান। চুক্তির বিষয়ে ২ আগস্টের ফেসবুক পোস্ট সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দেশে ফিরেই মুছে ফেলেছেন সেই স্ট্যাটাস।

দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সাকিবের। তার আগেই সাকিব প্রতিশ্রুতি রক্ষা করলেন। তাতে স্পষ্ট হলো চুক্তি বাতিলের বিষয়টি। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে না সেই পোস্টটি, যেটিতে ঘোষণা দিয়েছিলেন বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়ে।

বেটিং সাইট বেটউইনারের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে বিতর্কিত চুক্তির কারণে বিসিবি হার্ডলাইনে যাওয়ার কয়েক ঘণ্টা পরই সাকিব বোর্ডে চিঠি দিয়ে জানান চুক্তি থেকে সরে আসার কথা।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, এই চুক্তি থেকে সরে না এলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই কোনো সম্পর্ক থাকবে না সাকিবের।

চুক্তি বাতিল করার পর আপাতত তাকে এশিয়া কাপ দলে রাখায় কোনো বাধা নেই। তবে অধিনায়কত্ব দেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত হবে বোর্ড প্রধানের সঙ্গে আজকের সরাসরি আলোচনার পর।

নুরুল হাসান সোহান, লিটন দাস চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় নেতৃত্বের তেমন অপশন নেই বিসিবির হাতে। একমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া বিকল্প নেই।

বিষয়:বেটউইনার সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…