চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব ইস্যুতে আশরাফুলের উদাহরণ টানলেন নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নৈতিকতার ব্যাপারে কঠোর ছিলেন নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসানকে একবার ৬ মাসের জন্য নিষিদ্ধ করেছিল তার নেতৃত্বাধীন বোর্ড। বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের বিতর্কিত চুক্তির ইস্যুতেও ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় বিসিবি।

বাংলাদেশ দলে খেলতে হলে সাকিবকে ছিন্ন করতে হবে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি। বোর্ড থেকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এ ক্রিকেটারকে। চিঠির উত্তরের জন্য বৃহস্পতিবার দিনটা অপেক্ষা করবে বিসিবি। তা না হলে সাকিবকে ছাড়াই ঘোষণা করা হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘এখানে বিকল্প চিন্তা করার সুযোগ নেই। বিসিবির স্ট্যান্ড প্রথম থেকে যা ছিল তাই-ই আছে। যখন আমি বিসিবিতে প্রথম আসি, তখনই বলেছি জিরো টলারেন্স। কোনভাবেই এগুলো বিসিবি মেনে নেবে না। যে যেভাবেই এটিকে ব্যাখ্যা করুক। যার জন্য তখন আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদেরকে বাদ দিতে হয়েছে।’

‘এটি সাকিবের উপরই নির্ভর করে। আমরা তাকে একটা চিঠি দিয়েছি। চিঠির উত্তর আজকের মধ্যে পাওয়ার কথা। গতকালের মধ্যেই পাওয়ার কথা ছিল। শুনেছি সেটি আজকের মধ্যে দেবে সে বলেছে। আজকের দিনটা আমরা অপেক্ষা করি। সে সিদ্ধান্ত নেবে থাকবে কি থাকবে না। কোনোরকম সম্পৃক্ত (বেটউইনারের সঙ্গে) থাকা যাবে না। সম্পূর্ণভাবে বের হয়ে আসতে হবে। না হলে আমাদের টিমেই থাকবে না। অধিনায়কত্ব তো পরের ব্যাপার। এটা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। সিদ্ধান্ত আগে থেকেই নেয়া। যার কোনো বেটিংয়ের সঙ্গে সম্পর্ক আছে, এরকম কারোর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই সম্পর্ক থাকার কোনো প্রশ্ন ওঠে না।’

এশিয়া কাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সাকিবকে পছন্দ ছিল বিসিবির। কিন্তু তিনি বেটিং প্রতিষ্ঠানের অধীনে থাকা বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করায় ক্যারিয়ারই হুমকির মুখে পড়েছে। নাজমুল হাসান বলেছেন, ‘সাকিব বাংলাদেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে। সিদ্ধান্তটা তার। এখানে বোঝানোর কিছু নেই।’

‘গতকাল রাতে সাকিবের সঙ্গে একটা কথাই হয়েছে। সে বলেছে চিঠির উত্তর দিচ্ছে। আমি ভেবেছিলাম গতকাল রাতেই পেয়ে যাব। যখন খোঁজ নিলাম শুনলাম আসেনি। আমরা আজ দিনটা অপেক্ষা করব। ওদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে আমাদের সময়ের ব্যবধান আছে। আজকের দিনটা দেখি।’ বলেন বিসিবি সভাপতি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলনাজমুল হাসানপাপনবিসিবিবেটউইনারলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT