চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবারই টেকনিক্যালি অনেক সমস্যা আছে: সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ১৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বারবারই ব্যর্থ হচ্ছে টপঅর্ডার। দেশে-বিদেশে সব জায়গাতে একই অবস্থা দলের। এটি নিয়ে কথাও কম হচ্ছে না। সমাধানের পথ বের হচ্ছে না কিছুতেই। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, বাংলাদেশ দলের ব্যাটারদের টেকনিকে অনেক সমস্যা।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর সাকিব বললেন, ‘সবারই টেকনিক্যালি অনেক সমস্যা আছে। আমি তারপরও দলের পারফরম্যান্সে খুশি। এর চেয়ে বেশি প্রত্যাশা করারও ছিল না। তবে এখানে অনেক ভালো কিছু করার সুযোগ আমরা হারালাম। আমাদের সক্ষমতা ছিল।’

ব্যাট হাতে সাকিব দুই ইনিংসেই পেয়েছেন ফিফটি। তিন নম্বর ফিফটি এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। ব্যাটিং ইউনিটে বলার মতো আর স্কোর নেই। টপঅর্ডারে ব্যর্থতার হতাশা লুকাননি সাকিব। অকপটেই বলেছেন সমস্যা কোথায়।

সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের বাজে ফর্ম নিয়ে সাকিব বললেন, ‘আমার মনে হয় না এখন এই আলোচনা করাটা ঠিক হবে, একটা ম্যাচ শেষ হবার পর।’

তৃতীয় দিনেই জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের সকালটা ছিল আনুষ্ঠানিকতার। সেটি সারতে একদমই সময় নেননি জন ক্যাম্পবেল ও জারমেইন ব্লেকউড। ৩০ মিনিটের মধ্যে তুলে নেন ৭ উইকেটের জয়।

৯ রানে তিন উইকেট হারানোর পর ক্যাম্পবেল ও ব্লেকউড করেছেন দারুণ ব্যাটিং। ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষটায় হেসেখেলেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় চতুর্থ দিনে জয় থেকে ৩৫ রান দূরে ছিল ক্যারিবীয়রা। যা করতে লাগে আর ৭ ওভার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুললিড স্পোর্টসসাকিবসোহান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

জুন ১৮, ২০২৬

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান অভিযুক্ত

জুন ১৮, ২০২৬

মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম

জুন ১৮, ২০২৬

বিশ্বকাপে মেসির চেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড এখন কেনের

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT