চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচের জয়-পরাজয় ভাবাচ্ছে না সাকিবকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। সবশেষ স্বাগতিক ভারতের বিপক্ষেও বড় হার দেখেছে টিম টাইগার্স। উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। তারপরও শেষ ম্যাচের জয়-পরাজয় নিয়ে ভাবছেন না বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

দলের পরাজয়ের পর দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে মাইন্ডসেট কেমন হবে এমন প্রশ্নে সাকিব জানান, ‘আমাদের ম্যাচ বাই ম্যাচ ভাবতে হবে। বিশ্বকাপে আপনি সবশেষ ম্যাচ জিতেছেন নাকি হেরেছেন এটি খুব একটা ব্যাপার না। খেলার দিন কে ভালো পারফর্ম করছে, সেটাই মুখ্য।’

‘আমরা দেখেছি সাউথ আফ্রিকা উড়ছিল, পরে তারা নেদারল্যান্ডসের কাছে হেরেছিল। তারা ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছিল। তার মানে এটা,  ক্রিকেটে যে কোনও কিছু হতে পারে, বিশেষত বিশ্বকাপে। সুতরাং, আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি যেভাবে আমরা প্রস্তুত হতে চেয়েছি। আমরা আমাদের সর্বোচ্চটা দিতে চাই, তখন দেখব আমরা কোথায়।’

বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং স্বাগতিক ভারতের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে। আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়াংখেড়েওয়ানডে বিশ্বকাপ ২০২৩টিম টাইগার্সনিউজিল্যান্ডনেদারল্যান্ডসবাংলাদেশভারতমুম্বাইসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত

জুন ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আষাঢ়ের আগমনে আজ বর্ষার শুরু

জুন ১৫, ২০২৬

ইরান চুক্তি নিয়ে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত: ট্রাম্প

জুন ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য সেবায় বিশ্বমঞ্চে বাংলাদেশ: ইউএনএফপিএ-এর অভিনন্দন

জুন ১৫, ২০২৬

তিউনিসিয়ার জালে সুইডিশদের ৫ গোল, ২২ বর্ষী ইয়াসিনের দুটি

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT