চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা প্রসঙ্গে যা বললেন প্রধান নির্বাচক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিব আল হাসান জাতীয় দল জার্সিতে ছিলেন কয়েকটি সিরিজে। সবশেষ ভারত সিরিজে খেলেছেন গতবছর। সাউথ আফ্রিকা সিরিজে দেশের মাটিতে টেস্ট খেলে বিদায় বলতে চেয়েছিলেন। দেশেই ফেরা হয়নি। পরে ইংলিশ কাউন্টিতে বোলিং অ্যাকশনের সমস্যা চিহ্নিত হয়, বল হাতে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধও হয়ে আছেন। সব ছাপিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব ফিরছেন কিনা প্রশ্ন সেটি নিয়ে।

রাজনৈতিক কারণে দেশের মাটিতে ক্রিকেটে আপাতত ফেরা হচ্ছে না সাকিবের। বিদেশের মাটিতে খেলার বিষয়টি পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত। সঙ্গে বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টিও রয়েছে। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানালেন, সাকিবের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। সুতারং সিদ্ধান্তের বিষয়ে করতে হবে অপেক্ষা।

বুধবার সিলেটে একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন গাজী আশরাফ। জানান, সবার আগে বোলিং অ্যাকশন পরীক্ষায় সাকিবের উর্ত্তীর্ণ হওয়ার বিষয়টি আসবে।

Banglabid

‘সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার পথে কোনো বাধা আছে কিনা, এমন প্রশ্নে প্রধান নির্বাচক বললেন, ‘এটা আসলে আমরা নির্বাচকরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এ প্রক্রিয়ার জন্য এভেইলেবল আছেন কিনা। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি। আংশিক একটা পেয়েছি। যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন। সেটার জন্যও অপেক্ষা করতে হবে। আমাদেরকে আসলে, হয়তো এভ্রি মিনিট কাউন্টস। হোপফুলি এক-দুইদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো।’

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির কাছে প্রাথমিক দল দিতে হবে বিসিবিকে। গাজী আশরাফের আশা, এরমধ্যেই সাকিবের খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত আসবে। বলেছেন, ‘সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্যও যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য। কাজেই সময় আমার মনে হয় বড় ফ্যাক্টর না। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের কাজটা সম্পাদন করতে পারবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া

পরবর্তী

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

পরবর্তী
ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিপাইন রাষ্ট্রদূতের সঙ্গে বিপিসিসিআই প্রতিনিধিদলের বৈঠক

আফগানিস্তান ক্রিকেট দল ম্যাচ জিতেছে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার আফগান নারী অলিম্পিয়ানই ম্যাচ বয়কট করতে বলছেন ইংল্যান্ডকে

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT