ক্রিকেট

আমির-মুনরোদের অধিনায়ক সাকিব

আবুধাবি টি-টেন লিগ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে উদযাপন করছেন, মাঠে খেলা চলাকালীন মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

এভিন লুইস, কলিন মুনরো, মোহাম্মদ আমির, মাথিশা পাথিরানাদের মতো টি-টুয়েন্টি ক্রিকেটের বড় তারকা নিয়ে দল সাজিয়েছে বাংলা টাইগার্স। তারকাবহুল দলটির নেতৃত্বে থাকছেন বাংলাদেশের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

আবুধাবি টি-টেন লিগে আইকন তারকা সাকিব নেতৃত্বগুণে দারুণকিছু এনে দেবেন বলে আশাবাদী বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এবছরের নভেম্বরে শুরু হতে চলা আসরে যদিও পুরো সময়ের জন্য থাকতে পারবেন না টাইগার অলরাউন্ডার।

‘বাংলা টাইগার্স দলে সাকিবকে পাওয়া দারুণকিছু। তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন বড় মাপের দ্যূত। আসরের শুরুর দিন থেকেই আমরা তাকে দলে রাখতে চেয়েছিলাম। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে মৌসুমের শেষ পর্যন্ত তাকে পাচ্ছি না।’ বলেছেন দলটির মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরি।

সাকিবকে অধিনায়ক ঘোষণার দিনে টাইগার্সদের মেন্টর হিসেবে ভারতের সাবেক পেসার এস শ্রীশান্তের নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার আফতাব আহমেদ। তার ডেপুটি থাকবেন নাজমুল আবেদিন ফাহিম।

বিষয়:আমির ফাহিম বাংলা টাইগার্স লুইস সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…