ক্রিকেট

কেক কেটে সাকিবদের উদযাপন

পদ্মা সেতুর উদ্বোধন

পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা একটি বিশাল কেকের সামনে দাঁড়িয়ে শুভ উদ্বোধন উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে চলছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দিনের খেলা শেষে সাকিব আল হাসানের নেতৃত্বে পুরো দল কেক কেটে উদযাপন করেন পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণটি।

কেননা সিরিজের নামই ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’। টেস্টে মাঠের পেরিমিটার বোর্ডেও ভাসে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

সেন্ট লুসিয়া টেস্টের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পদ্মা সেতু নিয়ে সাকিব বলেছেন, ‘আমাদের দেশের জন্য অবশ্যই অনেক বড় ব্যাপার। আমি যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ, সেদিক থেকে আমার জন্য আরও বড় ব্যাপার। আমি খুব রোমাঞ্চিত। এটা সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে।’

পদ্মা সেতু নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন সাকিব।

পদ্মা সেতুর গর্ব-উচ্ছ্বাস-আবেগের ঢেউ ছিল শের-ই-বাংলা স্টেডিয়ামেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মাঠ থেকে উদ্বোধনী-উৎসব আয়োজনে সামিল হয়।

বিষয়:তামিম ইকবাল সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…