নির্বাচন সামনে রেখে তৃণমূলের দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আগামীকাল ৬ আগস্ট গণভবনে বিশেষ বর্ধিত সভায় বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের শীর্ষ নেতারা মনে করছেন, এসব বৈঠকের মধ্য দিয়ে তিনি তৃণমূলের ভেতর থেকে সঠিক তথ্য-উপাত্ত তুলে এনে আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কাজে লাগাতে চান।







