চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহজালালের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢুকে পড়ল বাস, প্রকৌশলীর মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৪
- লিড নিউজ, বাংলাদেশ
A A

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছে রাইদা পরিবহন নামের একটি বাস। এতে ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি সিভিল এভিয়েশনের প্রকৌশলী।

চাপা দেওয়ার পরে বাসটি তৃতীয় টার্মিনালের কাছে নির্মাণাধীন টিনের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই প্রকৌশলীর নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী সাব প্রকৌশলী। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, আজ সকাল ১০টার দিকে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহনের বাসে নিচে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান,ময়নাতদন্ত শেষে মাইদুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৌশলীর মৃত্যুবাস চাপারাইদা পরিবহনশাহজালালের নিরাপত্তাবেষ্টনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬

ফিফায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করবে অ্যাটলেটিকো

জুন ২৩, ২০২৬

চীন সফরের প্রথম দিনেই গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত প্রধানমন্ত্রী

জুন ২৩, ২০২৬

কোন রাষ্ট্রীয় কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ নয়: স্পিকার

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT