শিক্ষা

ইউজিসি’র পুরস্কার পেল শাহজালাল বিশ্ববিদ্যালয়

রেজওয়ানা চৌধুরীর সংগীতসন্ধ্যার সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতসন্ধ্যার অনুষ্ঠানে অতিথিরা একত্রিত হয়ে রেজওয়ানা চৌধুরীকে সম্মানিত করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর হাত থেকে ২০২২-২৩ অর্থবৎসরে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় পুরস্কার গ্রহণ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

রোববার (২৩ জুন) বেলা ১১টায় ইউজিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ পুরস্কার গ্রহণ করেন উপাচার্য।

ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাঁপাসহ বিমকের সদস্য, সকল বিশ্ববিদ্যালয়র উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, এপিএ ফোকাল পয়েন্টবৃন্দ।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে দেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৭ দশমিক ৯১ স্কোর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের এমন কৃতিত্বেপূর্ণ অর্জনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, একটি প্রতিষ্ঠানে/ সংস্থায় সেবা প্রদানে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০১৪-১৫ সাল থেকে দেশে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। এরমাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতার উন্নয়ন, সব স্তরের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিরূপণ এবং সরকার ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়ন অনেকটা সহজ হয়। আমাদের এ বিশ্ববিদ্যালয় সুশাসন, শিক্ষা ও গবেষণায় পথিকৃত।

উপাচার্য বলেন, আজ বিমকের এক সভায় আমাদের একটি বিরাট অনুষ্ঠানের মাধ্যমে সম্মানীত করা হয়। এ অর্জন শাবিপ্রবির। আজকের এই অর্জন আমাদের অনুপ্রেরণা হয়ে কাজ করবে। আমরা আগামী বছর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করবো ইনশাআল্লাহ।

বিষয়:ইউজিসি শাহজালাল বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…