চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শহীদি সমাবেশ শুক্রবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার ও গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আগামীকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ শহীদি সমাবেশ হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি বলেন, জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার হয়েছে। রাষ্ট্রের সংস্কারের নামে ঘণ্টার পর ঘণ্টা মিটিং করে যাচ্ছে, কিন্তু গণহত্যার বিচারের থেকে জরুরি বাংলাদেশে আর কী ছিল? জুলাই আসতে আর ২ মাস বাকি। শত সমালোচনার পরেও এই সরকারের ডানহাত ধরে রেখেছি, যাতে তারা এই গণহত্যার বিচার করতে পারে।

তিনি বলেন, আমরা সরকারকে কখনও বিব্রত হতে দেইনি। কিন্তু একটা কথা সরকারকে মনে করিয়ে দিতে চাই, এই সরকারের কাজ খাল কাটা না। বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে কিনা? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে জুলাই বাঁচার ওপর, গণহত্যার বিচারটা আরও কত দ্রুত করা চাই।

জানা যায়, শুক্রবারের শহীদি সমাবেশ উপলক্ষে রাতে স্টেজ বানানোর কাজ শুরু হয়েছে। বিএনপি-জামায়াত, ছাত্রদল ও ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলকে সমাবেশে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে শহীদি সমাবেশে যোগ দিতে মানুষ ঢাকায় আসছে।

শহীদি সমাবেশ মূলত শহীদ পরিবারের সদস্যদের সমাবেশ বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ইসলাম হাদি। সমাবেশে আহত জুলাই যোদ্ধা এবং নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি। বলেন, শুক্রবার সকাল ১০টা থেকেই শহীদি সমাবেশের কার্যক্রম শুরু হবে। সকাল ৯টা থেকে আমরা জায়ান্ট স্ক্রীনে গণহত্যার বিভিন্ন ডকুমেন্টারি দেখব। সকাল ১১টায় দেখানো হবে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত নাটক লাঞ্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশহীদি সমাবেশশুক্রবার সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT