বাংলাদেশ

আর্মি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে

আর্মি হেলিকপ্টারে করে শহীদ আবু সাঈদের বাবাকে ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্মি হেলিকপ্টারে করে শহীদ আবু সাঈদের অসুস্থ বাবা ঢাকায় আনা হচ্ছে, চিকিৎসা জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, গত ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন।

পরে তাকে গতকাল মঙ্গলবার বিকেল ৩ টায় হৃদ্‌যন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউ-তে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার দিবাগত রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। গত ২৮ নভেম্বর আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…