চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ রাকিব হত্যা: আওয়ামী লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
আওয়ামী লীগ নেতা সিরাজের গ্রেপ্তার, শহীদ রাকিব হত্যার তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর চানখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চকবাজার থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।

আজ শনিবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চানখারপুল মোড়ে অসংখ্য ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। হোসেনি দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদারও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সে সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে রাকিব হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন।

Banglabid

ডিসি তালেবুর বলেন, গুলিবিদ্ধ অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২৫ অক্টোবর রাতে হাজী মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নেতা সিরাজ গ্রেপ্তারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশহীদ রাকিব হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাফিক অভিযানে ২৯৫৭ মামলা, জরিমানা ১ কোটির বেশি

পরবর্তী

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত

তাবিথ আউয়াল বাফুফের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT