চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই সনদের দাবিতে দ্বিতীয় দিন শাহবাগ অচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
শাহবাগে হাজারো মানুষ জমায়েত, আন্দোলন চালিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর শাহবাগ মোড়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জুলাই যোদ্ধারা। তাদের এ কর্মসূচির ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার ১ আগস্ট সকাল থেকেই শাহবাগ মোড়ে জমায়েত শুরু করেন আন্দোলনকারীরা। সড়কের ওপর ত্রিপল বিছিয়ে তাঁরা সেখানে বসে আছেন। অস্থায়ীভাবে নির্মিত মঞ্চ থেকে একের পর এক বক্তব্য দিচ্ছেন নেতারা। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে চারদিক, ফলে শাহবাগমুখী সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

আন্দোলনকারীদের অভিযোগ, জুলাই সনদের বাস্তবায়নে সরকার এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারের সদস্যদেরও এবার সরাসরি রাজপথে নামতে হয়েছে বলেও জানান তারা।

একজন আন্দোলনকারী বলেন, জুলাই সনদ কোনো আবদার নয়, এটি আমাদের অধিকার। আমরা গাছের ফুল চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।

তিনি আরও বলেন, আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চাই। তা না হলে শাহবাগেই স্থায়ী মঞ্চ গড়ে তোলা হবে। আন্দোলন এখান থেকেই পরিচালিত হবে।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

Reneta

এর আগে বৃহস্পতিবার ৩১ জুলাই বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে প্রথমবারের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই যোদ্ধারা।

সেদিন সড়কে অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দেন-রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না, অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।

শাহবাগে এ কর্মসূচির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় ও সংলগ্ন এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। বিকল্প সড়ক ব্যবহারে নাগরিকদের পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অচল যান চলাচলঅবস্থান কর্মসূচিজুলাই গণঅভ্যুত্থান বার্ষিকীজুলাই সনদশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পেলেন তিন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, ১৪৪ ধারা প্রত্যাহার

জুলাই ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেন্ডিং মেশিনের ‘স্ট্র চাটা’য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT