বিশাল ভরদ্বাজের আগামী ছবিতে দেখা যেতে পারে শাহরুখ খানকে, ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে এই তথ্য। ছবির মূল চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।
হিন্দুস্তান টাইমসের সূত্রের তরফে জানানো হয়েছে, ‘শোনা যাচ্ছে শাহরুখ খান এবার বিশাল ভরদ্বাজের একটি ছবিতে সই করতে চলেছেন। তিনি ভক্তদের যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিভিন্ন ধরনের কাজ করে চমকে দেবেন সেটা তিনি রাখছেন।’
সূত্রের তরফে আরও জানানো হয়েছে সিনেমায় থ্রিল থাকবে, সঙ্গে একাধিক শেড থাকবে চরিত্রদের যেমনটা নির্মাতার অন্যান্য প্রজেক্টে দেখা যায়।
জানা গিয়েছে শাহরুখের দারুণ পছন্দ হয়েছে স্ক্রিপ্ট। বর্তমানে এই বিষয়ে আলোচনা করছেন। তবে শাহরুখ খান এবং বিশাল ভরদ্বাজ এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানাননি।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা







