এক চেহারাতেই খুঁজে পাওয়া গেল শাহরুখ-দীপিকা-সুহানাকে

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও সুহানা খান একসঙ্গে ছবি, যা তাদের পারিবারিক ও পেশাদার জীবনের সংযোগ দেখায়।. Channel i News – চ্যানেল আই নিউজ
যাদের চেহারা কোনো নামী তারকার সাথে মিলে যায়, তাদের অনেকেই সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। তবে এবার পাওয়া গেল এমন একজনকে যার চেহারায় পাওয়া যায় শাহরুখ, দীপিকা সুহানা এই তিন তারকার মিল!
সম্প্রতি টিকটক ব্যবহারকারী আন্না আশারি একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে, যেখানে তাকে একটি ইভেন্টের জন্য তৈরি হতে দেখা গেছে। ভিডিওটি অন্য আর দশটি ভিডিও থেকে আলাদা কিছু নয়। কিন্তু চেহারার দিকে চোখ পড়তেই চমকে যান বলিউড প্রেমীরা। সেই নারীর চেহারায় ছাপ পাওয়া যায় শাহরুখ, দীপিকা, সুহানার। তিন জনের চেহারা মিলিয়ে যেন তার চেহারা গড়া হয়েছে।
ওই টিকটকারের কমেন্ট বক্স ভরে যায় ভক্তদের কমেন্টে। এক ভক্ত লিখেছেন, ‘শাহরুখের মেয়ের চাইতেও বেশি শাহরুখের মেয়ে লাগছে তাকে।’ আরেকজন লিখেছেন, ‘কেউ কি আপনাকে বলেছে কখনো যে আপনি দেখতে শাহরুখের মতো?’ আরেক নেটিজেনের মন্তব্য, ‘পুরাই অপটিক্যাল ইলিউশন। এটা কি শাহরুখ, সুহানা নাকি দীপিকা?’
ওয়ারপেইন্ট জার্নাল নামের একটি পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। সামাজিক মাধ্যমে এক রীতিমত ভাইরাল এই ভিডিও।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস






