চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার জুটিবদ্ধ শাহরুখ-সুহানা, পরিচালক আরিয়ান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৪
বিনোদন
A A
শাহরুখ খান ও সুহানা প্রথমবার জুটিবদ্ধ, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত পর্দায় শাহরুখ খানের বিপরীতে দেখা গেল তারই মেয়ে সুহানাকে। যার পরিচালকের আসনে রয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। না, কোন সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপনচিত্রে দেখা মিললো বাবা-মেয়ের।

জানা গেছে, আরিয়ান খান তার পোশাক ব্র্যান্ড ‘ডিয়াভল’র এক্সের জন্য নতুন একটি টিজার নির্মাণ করেছেন। এতে অভিনয় করেছেন তার বাবা বলিউড ‘বাদশা’ শাহরুখ ও বোন ‍সুহানা। ‘ডিয়াভল’ এক্স ব্র্যান্ডের নতুন টিজার ভিডিওটিতে শাহরুখ খান ও সুহানা খান একত্রিত হয়ে ডিজনির সঙ্গে ব্র্যান্ডের সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

টিজার ভিডিওটি শাহরুখ নিজেই সামাাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিওর শুরুতে শাহরুখকে তার আঙুলে তিনটি আংটি পরতে দেখা যায়, যার ওপর লেখা ‘ডিয়াভল’। এরপর কোন একটা কিছুর ওপর ঘুষি মারতে দেখা যায় শাহরুখকে, তার হাত রক্তে লাল হয়ে যায়। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।

পরের দৃশ্যেই কোন এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি যাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসে নীল রঙের আভা, আর তখনই তার মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে ডিজনি লোগোর আকারে নীল রঙ দিয়ে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি।

টিজার ভিডিওটির মাধ্যমে বোঝা গেছে, আরিয়ান খান এবার ডিজনির সঙ্গে যৌথ উদ্যোগে তার পোশাক ব্র্যান্ডের নতুন কালেকশন আনতে যাচ্ছেন। যা খোলাসা করা হবে আগামী ১৭ মার্চ।

২০২৩ এর শুরুর দিকে ‘ডিয়াভল’ এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইট চালু করেছিলেন। গত ৩০ এপ্রিল আরিয়ান খানের ব্র্যান্ড ডিয়াভলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। আর এবার আসছে নতুন কালেকশন।- ইন্ডিয়া টুডে

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ডিয়াভল'আরিয়ান খানশাহরুখ খানসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT