বিনোদন

মেট্রোতে জিম্মি আলিয়া-রণবীর, কী চান শাহরুখ?

বিনোদন সিনেমার দৃশ্য, নারী ও পুরুষ চরিত্ররা সিটে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিনেমার দৃশ্য যেখানে নারী ও পুরুষ চরিত্ররা সিটে বসে থাকছেন, নাটকীয় পরিস্থিতি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘জওয়ান’ সিনেমায় মেট্রো হাইজ্যাক করে যাত্রীদের জিম্মি করতে দেখা গিয়েছিল শাহরুখকে। আবারও একই দৃশ্যে দেখা গেলো অভিনেতাকে। এবার তিনি বন্দী করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুরকে!

মূলত এটি একটি বিজ্ঞাপনের দৃশ্য। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল। অনেকেই প্রথমে মনে করেছিলেন যে ‘জওয়ান’ সিনেমার কোনো অপ্রকাশিত দৃশ্য এটি। কিন্তু পরে বুঝতে বাকি থাকে না যে এটি একটি মজার বিজ্ঞাপন।

বিজ্ঞাপনে দেখা গেছে মেট্রোতে বসে আছেন আলিয়া ও রণবীর। বিক্রম রাঠোর চরিত্রের শাহরুখের ন্যাড়া মাথা, ঠিক ‘জওয়ান’-এর মতোই। আলিয়াকে দেখা গেছে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির ‘শানায়া’ চরিত্রে। রণবীরকে দেখা গেছে ‘বরফি’র চরিত্রে।

পুরো বিজ্ঞাপনে শাহরুখের সঙ্গে আলিয়া ও রণবীরের একটি শক্তিশালী বাড়ি তৈরির আলাপ করতে শোনা যায়। শাহরুখ ও আলিয়া দুজনেই রণবীরকে তার বিভিন্ন সিনেমার চরিত্রের নামে ডাকতে থাকেন। বিজ্ঞাপনে রণবীরকে হুমকিও দেন শাহরুখ।

কিছুদিন আগে রণবীর, আলিয়া ও শাহরুখ খানের একটি ছবি ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই ভক্তদের জল্পনা শুরু। একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা, এমনটাই ধারণা করা হয়েছিল। অবশেষে সেই জল্পনার অবসান।

বিষয়:আলিয়া জওয়ান রণবীর কাপুর শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…