চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডানকি’ মানে গাধা নয়, আসল অর্থ জানালেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
শাহরুখ খান সমুদ্রের পাশে দাঁড়িয়ে সানগ্লাস পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মত ব্লকবাস্টার সিনেমা মুক্তির পর শাহরুখের ‘ডানকি’ নিয়ে চলছে এখন উন্মাদনা। মুক্তির সময় যতই এগিয়ে আসছে ততই এই ছবিকে ঘিরে আগ্রহ বেড়ে চলছে ভক্তদের। সেই আগ্রহের মাঝেই ছবিটি নিয়ে নতুন বার্তা দিলেন শাহরুখ।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল সকাল আসন্ন ‘ডানকি’ সিনেমা নিয়ে নতুন যে বার্তা দিলেন শাহরুখ, তা উত্তেজনার পরিমাণ আরও কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে। এদিন ছবির নতুন গান ‘ও মাহি’-র ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেতা। সঙ্গে জানিয়ে দিলেন সূর্য ডোবার আগেই তার অনুরাগীরা পেয়ে যাবে সিনেমার এই রোমান্টিক গানটি।

শুধু তাই নয় এর পাশাপাশি ‘ডানকি’ শব্দটির অর্থও ব্যাখ্যা করেছেন সকলকে। অনেকেই ভাবেন শাহরুখের সিনেমা ‘ডানকি’র অর্থ ‘গাধা’। কিন্তু তেমনটা একেবারেই নয়। বরং বেশ গভীর এক অর্থ রয়েছে এই সিনেমার নামের পিছনে। কিং খান লিখেছেন, ‘সবাই জানতে চায় তাই বলছি। ‘ডানকি’ অর্থ হল ‘নিজের মানুষদের থেকে দূরে থাকা’। আর যখন নিজের মানুষগুলো সঙ্গে থাকে তখন মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত একসঙ্গে থাকতে হবে।’

এদিকে শাহরুখের শেয়ার করা ‘ও মাহি’ গানটির প্রথম ঝলকই বলে দিচ্ছে গানটি অরিজিৎ সিংয়ের গাওয়া। একে তো রোমান্টিক হিরো শাহরুখ, তার উপর অরিজিতের গাওয়া গান! সুতরাং দর্শকদের মনে যে গানটি লেগে থাকবে তা বলাই বাহুল্য যেন!

রাজকুমার হিরানি পরিচালিত আসন্ন ‘ডানকি’ ছবিটি প্রযোজনা করছে গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২১ ডিসেম্বর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংও মাহিগানজাওয়ানডানকিপাঠানবলিউডরাজকুমার হিরানিরাজকুমার হিরানীশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্মুক্ত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

আগস্ট ৬, ২০২৬

সচিবালয় অভিমুখে ১১ দলের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT