চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখকে হুমকিদাতা সেই আইনজীবী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ১২, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
অভিনেতা শাহরুখ খান একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এবার তাকে হুমকি দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

জানা গিয়েছিল, রায়পুরের বাসিন্দা ফাইজান নামক একজন ব্যক্তি, যিনি পেশায় একজন আইনজীবী তার মোবাইল নম্বর থেকেই কিং খানকে হুমকি দেওয়া হয়েছিল। তাকেই ছত্তিশগড়ের রায়পুরের বাসা থেকে আজ সকালে গ্রেপ্তার করা হয়।

যদিও হুমকির পরপরই হুমকিদাতাকে খুঁজতে গিয়ে তার সন্ধান পায় মুম্বাই পুলিশ। পরে ওই আইনজীবী জানিয়েছিলেন, তার মোবাইল চুরি হয়ে গেছে। সে বিষয়ে থানায় ডায়েরিও করেছিলেন তিনি। তবে পুলিশের কড়া নজরদারিতে ছিলেন তিনি। এর আগে ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি উড়োফোন আসে। শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন এক অজ্ঞাতনামা যুবক।

ওই ফোন পাওয়ার পর থেকে সতর্ক অবস্থানে পুলিশ। ফোনের লোকেশন যাচাই করে এরই মধ্যে ছত্তিশগড়ে পৌঁছেছে তারা। পুলিশ জানিয়েছে, এই উড়োফোনের আড়ালে আছেন ফয়জান নামের এক যুবক। তাকে খোঁজার চেষ্টা চলছে।

ভারতীয় দণ্ডবিধি ৩০৮(৪) এবং ৩৫১(৩) ধারায় অভিযোগ দায়ের করে তৎপরতার সঙ্গে তদন্তে নামে মুম্বাই পুলিশের একটি দল। ফোনের টাওয়ারের সূত্র ধরে সেই দিনই ওই ব্যক্তিকে শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা।

প্রতিবছর জন্মদিনের রাতে মান্নাতের বারান্দায় এসে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। তবে এ বছরটা ছিল ব্যতিক্রম। তার বাড়ির সামনে হাজারো ভক্ত জড়ো হলেও এবার শাহরুখ আসেননি। অন্যবারের চেয়ে এবার তার বাড়ি ঘেরা ছিল কড়া নিরাপত্তার চাদরে।- বলিউড লাইফ

ট্যাগ: নায়কবলিউডশাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিরাজের চোখে হারের কারণে আছে ‘শিশির’ও

পরবর্তী

ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব?

পরবর্তী
শেখ হাসিনা রেড নোটিশের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে কি শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব?

রেললাইনে বসে টাকা ভাগাভাগির সময় ট্রেনের ধাক্কায় শ্রমিকরা নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেললাইনে বসে টাকা ভাগাভাগির সময় ট্রেনের ধাক্কায় ৪ শ্রমিক নিহত

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT