চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাসিডে দগ্ধ নারীদের পাশে শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

অভিনয় দিয়ে বিশ্বজয় অনেক আগেই করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। কিন্তু রূপালি পর্দার বাইরে বাস্তব জীবনেও যে তিনি হিরো তা প্রায়ই খবরে উঠে আসে। আবারও দেখা গেলো সেই চিত্র, যা দেখে বলিউড বাদশাহকে বাহবা দিচ্ছেন নেটিজেনরা।

অ্যাসিড হামলায় আহত নারীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ। তাদের সঙ্গে দেখা করেছেন, শুনেছেন তাদের মনের কথা। এরপর প্রত্যেকের আবদার রেখে পোজ দিয়েছেন ক্যামেরায়। যে ছবি ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।

সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ তার দলের (‘কলকাতা নাইট রাইডার্স’) খেলা দেখার জন্য কলকাতায় গিয়েছিলেন। সে সময়ে তিনি তার মীর ফাউন্ডেশনের সাথে কাজ করে এমন কয়েকজন অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া নারীদের সাথে সাক্ষাত করে ছবি তুলেন। যেগুলো তার ফ্যান পেজে শেয়ার করেছেন।

সেখানকার প্রত্যেকটি নারীর সাথে পোজ দিয়ে ছবি তুলেছেন। এছাড়াও তাদের সাথে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, এমনকি একটি গ্রুপ ছবিও তোলেন। যেগুলোই এখন সোশ্যাল হ্যান্ডেলে ঘুরপাক খাচ্ছে।

এক তরুণী শাহরুখের সঙ্গে তোলা ছবি টুইট করে অভিনেতার উদ্দেশে লিখেছেন, “আজ আমার জীবনের সেরা দিন। ছোটবেলা থেকেই তোমার (শাহরুখ) সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। এবং হ্যাঁ, আজ অবশেষে তোমার দেখা পেলাম। যেভাবে তুমি আমাকে ‘আই লাভ ইউ টু’ বলেছো এবং জড়িয়ে ধরেছো, আমার জীবন পূর্ণ হয়ে গেলো! তোমার পা ছুঁলাম আজ, তুমি আমার ঈশ্বর।’’

শাহরুখের অর্থায়নে ‘মীর ফাউন্ডেশন’ নামের একটি সংস্থা নারীদের কল্যাণে কাজ করে। এর নামকরণ করা হয়েছে অভিনেতার বাবা মীর তাজ মোহাম্মদ খানের নাম থেকে। কিছু দিন আগে দিল্লিতে সড়ক দুর্ঘটনায় মারা যান অঞ্জলি সিং নামের এক তরুণী। তার পরিবারকেও আর্থিক সহায়তা দিয়েছে সংস্থাটি।

Reneta

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউড বাদশাশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার

জুন ২৪, ২০২৬

মানুষের কাছ থেকেই বর্ণবাদ-লিঙ্গবৈষম্য শিখছে এআই, জাতিসংঘের উদ্বেগ

জুন ২৪, ২০২৬

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রাহকদের ফ্রি চিকিৎসাসেবায় বিশেষ হটলাইন চালু করল ওয়ালটন প্লাজা

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT