চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ন্যাশনাল অ্যাওয়ার্ড তুলতে আমার এক হাতই যথেষ্ট’

ভাঙা হাত নিয়ে ছেলে আরিয়ানের সিরিজের প্রচারণায় মঞ্চে শাহরুখের রসবোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশি গায়ক পার্থ বড়ুয়া পারফর্ম করছেন মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক হিসেবে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের। ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ নিয়ে আসছেন তিনি। আর এই সিরিজের প্রিভিউ উন্মোচনের আয়োজনে এসে যথারীতি মাত করলেন শাহরুখ! বুধবার (২০ আগস্ট) মুম্বাইতে জমকালো আয়োজনে সিরিজটির প্রচারণামূলক অনুষ্ঠানটির পুরোটাই উপস্থাপনা করেন কিং খান নিজেই।

অনুষ্ঠানে কালো ব্লেজার–প্যান্ট পরে উপস্থিত হন শাহরুখ খান। এসময় তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা দেখা যায়। উপস্থিতি সাংবাদিকদের উদ্দেশে এসময় শাহরুখ নিজেই জানান, “তোমরা জিজ্ঞেস করার আগেই আমি বলে দিচ্ছি, আমার হাতে চোট লেগেছিল। ছোট সার্জারি হয়নি, আসলে একটু বড় সার্জারি হয়েছে। পুরোপুরি সুস্থ হতে এক–দেড় মাস লাগবে। তবে ন্যাশনাল অ্যাওয়ার্ড তোলার জন্য আমার এক হাতই যথেষ্ট।”

৩৩ বছরের ক্যারিয়ারে ‘জওয়ান’ ছবির জন্য প্রথমবারের মতো ভারতের জাতীয় পুরস্কার পাচ্ছেন বলিউড কিং শাহরুখ৷ খুব শিগগির ২০২৩ সালের পুরস্কার তুলে দিবে ভারত সরকার। এই পুরস্কার নিয়ে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ! তাই ছেলের অনুষ্ঠানের মঞ্চে এসেও মজা করে এই প্রসঙ্গটি তুলেন তিনি!

শাহরুখের এমন হিউমারে হাসির রোল পড়ে পুরো আয়োজনে। এরপরেই ‘দ্য ব্যাডস অব বলিউড’–এর তারকাদের একে একে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন কিং খান। সবশেষে শাহরুখ ডেকে নেন নিজ পুত্রকে৷ তারআগে বলে নেন, আরিয়ান প্রথমবার বলিউডে পা রাখতে যাচ্ছে তাকে যেনো সবাই প্রার্থনায় রাখেন।

প্রথমবারের মতো বড় মঞ্চে উঠে আরিয়ান খান বলেন,“আজ আমি খুব নার্ভাস, কারণ প্রথমবার এভাবে সবার সামনে এলাম। এজন্য আমি গত দুই দিন তিন রাত ধরে বক্তৃতার প্র্যাকটিস করেছি।”

মজার ছলে তিনি আরও যোগ করেন, “আমি এতটাই নার্ভাস ছিলাম যে বক্তৃতাটা টেলিপ্রম্পটারে লিখেছি, আবার বিদ্যুৎ চলে গেলে যেন অসুবিধা না হয় তাই কাগজে লিখে টর্চসহ নিয়ে এসেছি। তারপরও যদি ভুল করি, তবে বাবা তো আছেনই। যদি তাতেও ভুল হয়, তবে দয়া করে ক্ষমা করবেন, কারণ এটাই আমার প্রথমবার।”

Reneta

আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে দেখা যাবে আরিয়ান নির্মিত প্রথম সিরিজ। যেখানে অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, লক্ষ্য, মোনা সিং এবং রাঘব জুয়াল প্রমুখ।- ইন্ডিয়া টিভি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'জওয়ান'জাতীয় পুরস্কারন্যাশনাল অ্যাওয়ার্ডবলিউডশাহরুখ খানসেরা অভিনেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT