অন্যান্য

তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা শাহরুখ

শাহরুখ খান একান্তে পোজ দিয়ে দেখছেন, কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ খান একটি কালো পোশাক পরা, আত্মবিশ্বাসী মুখাবয়ব সহ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতের সেলেব্রিটি করদাতাদের তালিকা। ২০২৩-২০২৪ অর্থবর্ষের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কর দিয়েছেন শাহরুখ খান। গত অর্থবর্ষে ৯২ কোটি রুপি আয়কর দিয়েছেন তিনি।

শাহরুখ খানের পরেই রয়েছেন তামিল অভিনেতা থালাপতি বিজয়। তার দেওয়া করের অঙ্ক ৮০ কোটি টাকা। তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে সালমান খান এবং অমিতাভ বচ্চন। সালমান কর দিয়েছেন ৭৫ কোটি রুপি এবং অমিতাভ বচ্চনের দেয়া করের পরিমাণ ৭১ কোটি রুপি।

৬৬ কোটি রুপি কর দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি। এরপরে আছেন অজয় দেবগণ, তিনি ৪২ কোটি রুপি কর দিয়েছেন।

সপ্তমে ধোনি, ৩৮ কোটি রুপি কর দিয়েছেন এই তারকা ক্রিকেটার। এরপরেই অভিনেতা রণবীর কাপুর, যিনি কর দিয়েছেন ৩৬ কোটি রুপি। এরপরে হৃতিক এবং শচীন টেন্ডুলকার দুজনেই ২৮ কোটি রুপি করে কর দিয়েছেন।

এই তালিকার সেরা বিশে নাম আছে কারিনা, কিয়ারা ও ক্যাটরিনার। এছাড়াও আছেন কপিল শর্মা, সৌরভ গাঙ্গুলী, শহিদ কাপুর, হারদিক পান্ডিয়া, আল্লু অর্জুন, মোহন লাল এবং পঞ্চজ ত্রিপাঠি।

বিষয়:করদাতা শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…