বিনোদন

ছেলেকে সোনার মেডেল পরিয়ে দিলেন শাহরুখ

শাহরুখের ছেলে সোনার মেডেল পেয়ে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের ছেলে সোনার মেডেল পেয়ে শাহরুখের সাথে আনন্দ ভাগাভাগি করছে, একটি ক্রীড়া অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শাহরুখ খানকে গর্বিত করলো তার ছোট ছেলে আব্রাম খান। রবিবার ছিল তার তায়কোয়ান্দোর প্রতিযোগিতা। প্রতিপক্ষকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নিয়েছে আব্রাম। আর এই মেডেল পরিয়ে দিয়েছেন শাহরুখ।

যত ব্যস্ততাই থাকুক, সন্তানদের বিশেষ দিনে তাদের পাশে থাকার চেষ্টা করেন শাহরুখ। আর তাই ছেলেকে উৎসাহ দিতে তার তায়কোয়ান্দোর ম্যাচে সপরিবারে উপস্থিত ছিলেন শাহরুখ। খান পরিবারের মুখ রক্ষা করেছে আব্রামও। ম্যাচে জয়ী হয় সে।

এরপর পুরস্কার বিতরণের সময় শাহরুখকে স্টেজে ডেকে নেয়া হয়। ছেলেকে পরিয়ে দেয়ার জন্য অভিনেতার হাতে তুলে দেয়া হয় গোল্ড মেডেল। আব্রামকে গোল্ড মেডেল পরিয়ে দিয়ে চুমু খান শাহরুখ। মিষ্টি এই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এই সাফল্যে খুশি ভক্তরাও। সন্তানদের পাশে থাকার জন্য অনেকেই শাহরুখের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ আব্রামকে শাহরুখের যোগ্য সন্তানও বলছেন।

বিষয়:আব্রাম শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…