সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। এ মামলায় ৭ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি। শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের লেজুড়বৃত্তি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়।






