বিনোদন

দেশে ফিরলেন শাবনূর, ঈদে আনছেন নতুন ছবি

১৭ ডিসেম্বর এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়িকার জন্মদিন

শাবনূর এর নতুন ছবি, ফুলের গোঁফে সুন্দর মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

শাবনূর এর নতুন ছবি, যেখানে তিনি একটি হলুদ ফুলের গোঁফে সুন্দর মুখ দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়া প্রবাসী। প্রায় এক দশক ধরে ভিনদেশে বসবাস করলেও তাকে ভুলে যায়নি সিনেমার দর্শকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুঁ মারলে সেটা চোখে পড়ে। নতুন খবর হচ্ছে, প্রায় তিন বছর পর অনেকটা চুপিসারেই দেশে ফিরেছেন অসংখ্য কালজয়ী ছবির এই নায়িকা।

তার পরিবার ও কাছের মানুষ ছাড়া কাউকে বলতে চাননি দেশে আসার কথা। কিন্তু শাবনূরের জন্মদিন (১৭ ডিসেম্বর)-এ তার দেশে ফেরার খবরটি প্রকাশ্যে আসে। জানা যায়, শাবনূরের হাতে কিছু কাজ জমে আছে। সেগুলো শেষ করতে নিরিবিলি ঢাকায় এসেছেন, শেষ করে আবার ফিরে যাবেন।।

শাবনূর বলেন, ‘অনেক দিন দেশে না থাকায় নানান কাজ জমে আছে। হাবিজাবি অনেক কাজ। ওসব করছি। তাই চুপচাপ আছি। কাউকে জানাইনি।’

২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। শোনা যাচ্ছে, বিরতির পর অভিনয়ে ফিরবেন শাবনূর।

যদিও শাবনূর নিজ মুখে কিছু বলেননি। তবে সূত্রের খবর, শিগগিরই একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। ‘মাতাল হাওয়া’ নামের ছবিতে তার বিপরীতে থাকবেন মাহফুজ আহমেদ। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে শাবনূরকে চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।

৯০ দশকে চলচ্চিত্রে আসেন শাবনূর। সালমান শাহ্‌, রিয়াজ, ফেরদৌস এবং শাকিব খানদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সুপারহিট ছবি দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করে তিনি। ২০১০ সালের দিকে সিনেমায় কাজ কমিয়ে দেন এই নায়িকা। পরে পাড়ি জমান ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়।

এদিকে, ১৭ ডিসেম্বর দেড় শতাধিক সিনেমার নায়িকা শাবনূরের জন্মদিন। এ বছর ৪৫ বছরে পা রাখলেন তিনি। তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী শুভেচ্ছায় জানাচ্ছেন।

বিষয়:নব্বই দশক প্রবাসী শাবনূর সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…