বিনোদন

দেখা মিললো অন্য এক সামান্থার

সামান্থার সঙ্গে দেখা মিললো অন্য এক সামান্থার, নাটকীয় দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী চরিত্র অন্য একজনের সঙ্গে দেখা করছে, নাটকীয় ও আবেগপ্রবণ দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাস কয়েক আগেই জানা গিয়েছিল মায়োসাইটিস নামক জটিল এক রোগে ভুগছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। যার ফলে বেশ কয়েক মাস আড়ালেও ছিলেন তিনি।

সম্প্রতি আড়াল ভেঙে মুম্বাই এয়ারপোর্টে দেখা মিলেছে সামান্থার। আর এবার প্রকাশ্যে এলো গুনশেখর পরিচালিত  তার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’র ট্রেলার।

সোমবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে আসন্ন সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে নজর কেড়েছেন সামান্থা।

ট্রেলারের ৫০ সেকেন্ডে দেখা দেন সামান্থা। গহীণ বনে একঝাঁক প্রজাপতির মাঝে তার দেখা মেলে। পরনে সাদা রঙের পোশাক। মাথায় তাজা ফুলের টিকলি। কাখে কলসি, দুই বাহুতেও শোভা পাচ্ছে তাজা ফুলের বাজু। এমন লাস্যময়ী অবতারে নেটিজেনদের মন কেড়েছে।

তাছাড়াও পুরো ট্রেলারের বিভিন্ন অংশে নানা লুকে ধরা দিয়েছেন তিনি। যার প্রশংসা করছেন সামান্থা ভক্তরা।

বিশাল একটি রাজ্যের শট দিয়ে শুরু হয় ট্রেলার। আর ভয়েস ওভারে এক শিশুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। মূলত এই শিশুটিই শকুন্তলম। মালায়ালাম সিনেমার অভিনেতা দেব মোহন, মোহন বাবু সহ যীশু সেনগুপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন।

কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমাটি।

বিষয়:ট্রেলার মোহন বাবু শকুন্তলম সামান্থা রুথ প্রভূ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…