চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ চান যৌনকর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে ১০ দফা দাবিও জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে সেক্সওয়ার্কার্স নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য শ্রাবন্তী।

তিনি বলেন, যৌন পেশার সঙ্গে জড়িতরা আজও রয়ে গেছে অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত৷ বার বার আন্দোলনের ফলে বর্তমানে যৌনকর্মীদের স্বাস্থ্য ও তাদের সন্তানদের শিক্ষা বিষয়ে খুব সামান্য ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে তাদের নিরাপদ কোনো আশ্রয় নেই। এখনো তারা আইনগতভাবে নির্যাতনের শিকার হচ্ছে পদে পদে৷

গত ২৯ অগাস্ট এ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওর কথা উল্লেখ করে সংগঠনটি আরও জানায়, ভিডিওতে দেখা যায় একজন যুবক শ্যামলীতে ভাসমান যৌনকর্মীদের উপর নির্বিচারে নির্মমভাবে লাঠি পেটা করে। শুধু লাঠিপেটা নয় এই ভাসমান যৌনকর্মীদের সাথে থাকা নগদ অর্থ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ভাইরাল ভিডিওটির কারণে একজন যৌনকর্মীর সন্তান ট্রমাটাইজড হয়ে আত্মহত্যার চেষ্টা করে, এতে করে সন্তান ও মায়ের সম্পর্কের মাঝে তিক্ততা, টানা-পোড়েন সৃষ্টি হয়েছে।

শ্রাবন্তী বলেন, শুধু শ্যামলী নয়, বিভিন্ন এলাকায় যৌনকর্মীদের একদল যুবক সংঘবদ্ধ হয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং ঢাকার বিভিন্ন স্থানে যেমন যাত্রাবাড়ী, কোর্ট এলাকা, শ্যামলী, শহীদ মিনার, মিরপুর মাজার রোড, ফার্মগেট, আসাদগেট, উত্তরা, কুড়িল ও বাড্ডা বিভিন্ন জায়গায় প্রতিদিন যৌনকর্মীদের শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এতে করে একাধিক যৌনকর্মী শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেছে।

Reneta

এ সময় তাদের দাবিগুলো উপস্থাপন করেন তিনি। সেগুলো হলো-

১. যৌন কর্মীদের ওপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. যৌন কর্মীদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং দপ্তরের কার্যকরী ভূমিকা পালন করতে হবে।
৩. স্থানীয় প্রশাসনকে স্থানীয় ভাবে যৌনকর্মীদের সুরক্ষা দিতে হবে।
৪. ব্রথেল উচ্ছেদ বন্ধ করতে হবে।
৫. পুলিশ দ্বারা যৌনকর্মীদের ওপর আইনের অপপ্রোয়গ বন্ধ করতে হবে।
৬. যৌনকর্মীদের সম্মানদের সুস্থ, নির্বিঘ্ন, মূল স্রোতধারার পরিবেশে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে।
৭. যৌনকর্মীদের কবরস্থান এর জন্য কোনো পার্থক্য করা যাবে না। মূল স্রোত ধারা, সামাজিক ব্যবস্থায় কবরের ব্যবস্থা থাকতে হবে।
৮. যৌনকর্মীদের নির্বিঘ্ন জীবন যাপন এবং সার্বিক নিরাপত্তার প্রতি উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি।
৯. যৌনকর্মী নয় বরং মানুষ হিসেবে তাদের মৌলিক মানবাধিকার রক্ষায় নিপীড়ন এবং শোষণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১০. সকল ধরনের নারী নির্যাতন এবং যৌন হয়রানী বন্ধে আইনের সঠিক বাস্তবায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সেক্সওয়ার্কার্স নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলি, সাধারণ সম্পাদক নিলুফা, সাবেক সভাপতি শাহনাজ, সদস্য শ্রাবন্তী, ট্রান্সজেন্ডার প্রতিনিধি ইভানা কথা, বঞ্চিত নারী সংগঠন নেত্রী রানু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্যাতনযৌনকর্মীসংবাদ সম্মেলনসরকারি হস্তক্ষেপসেক্সওয়ার্কার্স নেটওয়ার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানিসংকটে জাহাজের ভাড়া বেড়েছে ২০%

এপ্রিল ৬, ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

এপ্রিল ৬, ২০২৬

ভরিতে কমলো ২ হাজার ১৫৮ টাকা স্বর্ণের দাম

এপ্রিল ৬, ২০২৬

মিরপুরে বার ও আবাসিক হোটেল থেকে শতাধিক নারী-পুরুষ আটক

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT