অপরাধ

বিএনপি ও প্রশাসনের সহযোগিতা চাইল গোপালগঞ্জের কিছু পরিবার

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে পাঁচজন বক্তা উপস্থিত, একটি টেবিলের পাশে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হয়রানিমূলক মিথ্যা মামলা, অত‍্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিএনপি ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি পরিবার।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া অভিযোগ করেন, ব‍্যানার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ এবং ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ‍্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর সেলিমুজ্জামান সেলিম তার প্রতিপক্ষসহ অনেক নিরীহ ব্যক্তির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন অভিযোগ করেন, উপজেলা বিএনপির আবদুস সালাম খান ও তরিকুল ইসলাম রাজু মামলায় ফাঁসানোর ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন লোকজনকে হয়রানি করছে।

এসবের প্রতিকার চেয়ে প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা চাওয়া হয় সংবাদ সম্মেলনে।

বিষয়:গোপালগঞ্জ সহযোগিতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…