স্বাস্থ্য

হামে আরও ৭ শিশুর মৃত্যু

শিশুর চামড়ায় চুলকানি ও র‍্যাশ, সম্ভবত রোগের লক্ষণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৮৮ জনে দাঁড়ালো।

বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে নতুন করে এক হাজার ৪২৩ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৯ হাজার ২৭৯ জন। আর নিশ্চিত হাম রোগী ৮ হাজার ২৭৫ জন।

এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪২ হাজার ৩৩৬ জন।

বিষয়:হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…