দেশে সড়ক পরিবহন খাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। গত এক দশকের বেশি সময় ধরে বদলে গেছে মহাসড়দেক দৃশ্য। তবে একই সাথে বেড়েছে মহা সড়কগুলোয় টোলের পরিমান। বর্তমানে দেশের চারটি সড়কে যানবাহন থেকে টোল আদায় করছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। তবে এবার সেই টোলের আওতা বাড়ছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে নতুন করে আরো সাত সড়ককে টোলের আওতায় নিয়ে আসার।






