চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ভিসাকেন্দ্রিক জটিলতার কথা জানালেন ইংল্যান্ডের রবিনসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শোয়েব বশিরের পর রেহান আহমেদের ভিসা জটিলতার আলোচনার মধ্যে আরেকটি নাম যুক্ত হয়েছে। ডানহাতি পেসার অলি রবিনসনও ভিসা নিয়ে কিছুটা জটিলতার মধ্যে পড়েছিলেন। তবে সেটা ছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি ভুল। ভিসার ‘প্রাথমিক তথ্য’ হারানোয় এ বিড়ম্বনায় পড়েছিলেন ৩০ বর্ষী পেসার।

রবিনসন আবুধাবি থেকে দলের সাথে ভারতে যাওয়ার আগে ইংল্যান্ড দলের ম্যানেজার ওয়েন বেন্টলি তাকে বলেন, ‘তোমার ভিসার আবেদন বাতিল করা হয়েছে অথবা কিছু একটা হয়েছে। ইসিবিতে কিছু একটা ভুল হয়েছে। আমার মনে হয়, প্রাথমিক তথ্যে অথবা নামের প্রথম শব্দে কিছু ভুল হয়েছে।’

‘তারা এটা দেয়নি। তার কথা এমন ছিল যে, তুমি আমাদের সাথে ভারতে আসছো না। আরেকটি রাত তোমাকে এখানে কাটাতে হবে। দুই-তিন রাতও হতে পারে, বলা যাচ্ছে না কত সময় লাগবে। সৌভাগ্যবশত সকালে একটি ভালো বার্তা দিয়ে ঘুম ভাঙে, ওয়েন জানান ভিসা পেয়েছি।’

প্রথম দুই টেস্টে অবশ্য মাঠে নামতে পারেননি এ পেসার। স্পিন নির্ভর দল নামানোয় পেসারদের মোটামুটি তাকে বসেই সময় কাটাতে হচ্ছে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলে বিশাখাপত্তম থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। আবুধাবিতে ১০ দিন কাটিয়ে গতকাল ভারতে ফিরেছে সফরকারীরা। তৃতীয় টেস্টের ভেন্যু রাজকোটের বিমানবন্দরেই বিব্রতকর অবস্থায় পড়েন রেহান। ভারতের অভিবাসন কর্মকর্তারা তরুণ এ লেগ স্পিনারকে আটকে দেন।

সিঙ্গেল এন্ট্রির ভিসা হওয়াতে শুরুতে রেহানকে ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। ইংল্যান্ড ক্রিকেটাররা সিরিজের মাঝখানে আবুধাবিতে অবসর কাটাতে যাওয়াতেই এমন বিব্রতকর অবস্থার মুখে পড়েন ১৯ বর্ষী রেহান। এর আগে ভিসা নিয়ে স্পিনার শোয়েব বশিরকে দেশে ফিরে যেতে হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবিইংল্যান্ডইসিবিভারতরবিনসনরাজকোটরেহানলিড স্পোর্টসশোয়েব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় জয়

জুন ১৫, ২০২৬

৭ গোল হজমের ম্যাচে কুরাসাও কোচ গড়লেন বিশ্বরেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT