চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্লাসে জার্সি খুলে লাল কার্ডের পর দেখলেন গোলটাই বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দুই গোলে পিছিয়ে পড়া জুভেন্টাস ম্যাচের শেষ মুহূর্তে জিতেই যাচ্ছিল! যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরকাদিউস মিলিক হেডে গোল করে জয়ের উৎসবে মেতে জার্সিটাও খুলে ফেলেন। নিয়ম বিরুদ্ধ উদযাপন করায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ডে লাল বানিয়ে মাঠ থেকে বের হওয়ার নির্দেশ দেন।

নাটকের তখনও বাকি। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে মিলিকের গোলটাও বাতিল করে দেন। তাতে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলম্বিয়ান মিডফিল্ডার হুয়ান কুয়াদ্রাদোর পাসে বল জালে জড়িয়েছিলেন মিলিক। গোল বাতিল হওয়ার পর কুয়াদ্রাদো ও প্রতিপক্ষ সালেরনিটানার আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফ্যাজিও সংঘর্ষে জড়িয়ে পড়েন। রেফারি দুজনকেই লাল কার্ড দেখাতে বাধ্য হন। খেলাও খানিকক্ষণ বন্ধ থাকে।

রোববার রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ’র ঘটনাবহুল জুভেন্টাস ও সালেরনিটানার ম্যাচটি শেষঅবধি ২-২ গোলে ড্র হয়েছে। মৌসুম বাজেভাবে শুরু করা তুরিনের বুড়িরা ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করায় টেবিলের আটে আছে। ৬ ম্যাচে পয়েন্ট ১০। দশে সালেরনিটানার, পয়েন্ট ৭।

খেলার ১৮ মিনিটে অ্যান্টনিও ক্যান্দ্রেভার গোলে লিড পায় সালেরনিটানা। দুই মিনিট পর জুভ স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ বল জালে জড়ালে অফসাইডে তা বাতিল হয়। স্বাগতিকরা তখন সমতায় ফিরতে পারেনি। বিরতির আগে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন অতিথিদের ক্রিজিস্টফ পিয়াটেক।

ম্যাচের ৫১ মিনিটে ফিলিপ কস্টিকের ক্রসে বল পেয়ে হেডে নিশানাভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্লেসন ব্রেমের। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লিওনার্দো বোনুচ্চির স্পট কিক ঠেকিয়ে দেন সালেরনিটানার গোলরক্ষক। ফিরতি বলে বাঁ-পায়ের শটে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান বোনুচ্চি।

তারপর মিলিকের নাটক। ৯৬ মিনিটের ওই হলুদের আগে ৮৩ মিনিটে প্রথমবার হলুদ কার্ড দেখে লালের ঝুঁকিতেই ছিলেন তিনি। জার্সি খুলে যার ষোলোকলা পূর্ণ করেছেন!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুয়াদ্রাদোজুভেন্টাসভিএআরলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT