চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় মারা গেছে অন্তত ৯ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ পূর্বাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে গত তিন দিনের মধ্যে আবারও পৃথক পৃথক বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঞ্চলে এ হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে পৃথক গোলাগুলির ঘটনায় এসব প্রাণহানি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত একটি নৃত্য অনুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। লস অ্যাঞ্জেলেসের এই ঘটনায় ১১ জন নিহত হয়েছিলে।

ক্যালিফোর্নিয়া অঞ্চলের সান ফ্রান্সিসকো শহরের দক্ষিণে অবস্থিত খামারে দুইটি গোলাগুলির যুদ্ধ হয়েছে। এতে ৭ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকায় গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনও হুমকি নেই।’

অন্যদিকে আইওয়াতে স্টার্টস রাইট হিয়ার নামক স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

Reneta

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ নাগরিকদের সহজে হাতে পাওয়ার বিষয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের মধ্যেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে।

গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুসারে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ গুলির আঘাতে মারা গেছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুক হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

মে ১৯, ২০২৬

গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে জাতিসংঘের বার্তা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT